ছোট ভাইয়ের সাথে কখন-কোথায় মারামারি, মাইকিং করে জানালেন বড় ভাই!

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করবেন বড় ভাই; মাইকে ঘোষণা দিয়ে সে কথা পুরো গ্রামকে জানিয়েছেন বড় ভাই নিজেই। সেই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে। 

এদিন দুপুরে মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া রিক্সায় করে পুরে গ্রামে মাইক দিয়ে ঘোষণা করেন, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর তার আপন ছোট ভাই হাবিজার সঙ্গে তিনি মারামারি করবেন।

কদ্দুস মিয়া জানান, নিজেদের পানের বরজ এলাকায় মুখোমুখি হবেন দুই ভাই। তার এমন ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়।

পরে বিষয়টি স্থানীয় থানা পুলিশের নজরে আসে। এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্রু বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর