আইএমএফের বাকি ঋণ ভোটের পর, ‘তেমন প্রয়োজন নেই’ বলছেন বিশেষজ্ঞরা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ এখন বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন? বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ ও রেমিট্যান্সের ভালো প্রবাহ থাকায় এই ঋণের তেমন প্রয়োজন নেই। তবে ঋণের কারণে আইএমএফের শর্তগুলোকে অর্থনীতির জন্য ভালো বলে মত বিশেষজ্ঞদের। সম্প্রতি ষষ্ঠ কিস্তির টাকা নির্বাচনের পর দেয়ার কথা বলেছে আইএমএফ। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচিত সরকার এলে তবেই ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ। 

বাংলাদেশের আবেদনে ২০২৩ সালের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। ওই বছরের জুনে মুদ্রা তহবিলের পরিচালনা পর্ষদ এই ঋণ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে ছয় মাস এবং বাড়তি ৮০ কোটি ডলার যুক্ত করে। এতে মোট ঋণের আকার দাঁড়ায় ৫৫০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, আইএমএফের লোনগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আসে, ইসিএফ লোন, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি এবং আরএসএফ। আমাদের দেশের উন্নয়নের জন্য যেগুলো দরকার সে ধরনের কিছু বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।     

২০২৩ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে এখন পর্যন্ত পাঁচ কিস্তিতে বাংলাদেশ আইএমএফ থেকে পেয়েছে ৩৬৪ কোটি ডলার। বাকি আছে ১৮৬ কোটি ডলার।

অর্থনীতি বিশ্লেষক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এক্ষেত্রে ঋণ পেতে যদি দেরি হয়, সেটিতে দুশ্চিন্তার কিছু নেই। বরং আমাদের সংস্কারের কাজগুলো যেন অব্যাহত থাকে। 

গত ২৯ অক্টোবর ঢাকায় আসা আইএমএফ’র একটি মিশন বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করছে। ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ ‘পরিমাণগত কর্মক্ষমতা মানদণ্ড’ কতটা পূরণ করছে, সেটিই মূলত জানতে চাইছে তারা। 

 

আরবিএস
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ দশিমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের ঋণের চুক্তি হয়েছে ৫৫০ কোটি ডলারের। এর বিপরীতে এখন পর্যন্ত চার কিস্তিতে মোট ৩৬৩ কোটি ৭৩ লাখ ডলার ছাড় করেছে সংস্থাটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে উর্ধ্বমুখী প্রবণতা। শীতের আগমনী বার্তা থাকলেও বাজারের চিত্র উল্টো; নতুন করে বেড়েছে একাধিক সবজির দাম। এর সঙ্গে মাছের বাজারেও লেগেছে চড়া দামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর