কর আদায় বাড়াতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে: অর্থমন্ত্রী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

কর আদায় বাড়াতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসার খরচ কমাতে রিয়েল টাইম বাজারভিত্তিক লেনদেনে গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণ ও অর্থনীতিকে ভালো রাখাই রাজনৈতিক দলের দায়িত্ব। বিএনপি সেই কাজটিই করছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর-২ এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক এই প্ল্যাটফর্ম চালু করেছে। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা জোরদার হবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে। পাশাপাশি বছরে প্রায় ছয় থেকে সাত মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।

প্রাথমিকভাবে লোকাল এলসির তথ্য আদান-প্রদানে বার্তার পাশাপাশি সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে বার্তার কার্যক্রম সম্পূর্ণরূপে কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার খরচ ও মূল্যস্ফীতি কমাতে সরকারের প্রচেষ্টায় সার্বিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাংক।

এ সময় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বক্তব্য দেন।

একাত্তর/কেআই
পতিত ও পলাতক শক্তির ইন্ধনে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান। তিনি বলেন, পতিত শক্তি আবারও দেশের...
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে একান্ত ব্যক্তিগত অনুভূতি ও গোপন কথা ভাগ করে নেওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা সামনে এনেছে জনপ্রিয় স্টার্টআপ ক্যারেক্টার.এআই (Character.AI)। দেউলিয়া...
দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের...
আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে। সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ইতালির পার্লামেন্টে পাস হয়েছে আলোচিত শিক্ষা সংস্কার আইন। নতুন এ আইনে স্কুলে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, স্কুলের প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর