পাঁচ ইসলামী ব্যাংক থেকে পাওনা ৩৪ হাজার কোটি টাকা এখনই নেবেনা কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

তারল্য সংকট, খেলাপি ঋণ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই পাঁচ ব্যাংক হলো—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ইতিমধ্যে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচটি ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংকের পাওনা প্রায় ৩৪ হাজার কোটি টাকা, যা বিভিন্ন সময় তারল্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছিলো। তবে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অর্থ ফেরত না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের প্রভাবাধীন ব্যাংকগুলো থেকে ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়। বিশেষ করে এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত চার ব্যাংক থেকে প্রায় সম্পূর্ণ সীমায় অর্থ উত্তোলন করা হয়। এর ফলে আমানতকারীদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, ব্যাংকগুলোতে আমানত হ্রাস পায় এবং তীব্র তারল্য সংকট দেখা দেয়। গ্রাহকের আমানত ফেরত দিতেও অনেক ব্যাংক হিমশিম খাচ্ছিলো।

এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স স্কিম ও বিশেষ তহবিলের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ৩৪ হাজার কোটি টাকার সহায়তা দেয়। তবে তারল্য সংকট কাটলেও এসব ব্যাংকের মূল সমস্যা—অর্থাৎ দুর্বল ব্যবস্থাপনা, মূলধনের ঘাটতি ও অতিরিক্ত খেলাপি ঋণ—অবস্থার তেমন পরিবর্তন হয়নি।

বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এখন ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ দিলে পুরো একীভূতকরণ প্রক্রিয়া বিঘ্নিত হবে। তাই আপাতত মূল লক্ষ্য হলো নতুন ব্যাংকের কাঠামো নির্ধারণ, সম্পদ ও দায় মূল্যায়ন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা।

তিনি আরও বলেন, একীভূত ব্যাংক গঠনের পর কেন্দ্রীয় ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার পাওনা নতুন প্রতিষ্ঠানের হিসাবের সঙ্গে সমন্বয় করা হবে। এখনই টাকা ফেরত চাইলে ব্যাংকগুলোর তারল্য সংকট আরও বাড়বে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ছিলো দুর্বল এসব ব্যাংকের চলতি হিসেবে কোনো অর্থ যুক্ত হলেই ঋণের টাকা কেটে নেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে এখন সরে এসেছে এই নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত সাময়িক স্বস্তি দেবে ইসলামী ব্যাংকগুলোকে। এতে তারা ঋণ পরিশোধের চাপ থেকে কিছুটা মুক্ত থেকে একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করার সময় পাবে।

বিশেষজ্ঞরা বলছেন, একীভূতকরণের ফলে যদি ব্যাংকগুলোর শাসনব্যবস্থা উন্নত হয়, ঝুঁকিপূর্ণ ঋণ পুনরুদ্ধার করা যায় এবং জনগণের আস্থা ফিরে আসে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে সফলভাবে একীভূতকরণ না হলে এই অর্থ কেন্দ্রীয় ব্যাংকের জন্য দীর্ঘমেয়াদে দায় হয়ে যেতে পারে।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে গঠিতব্য নতুন প্রতিষ্ঠানটি হবে শরিয়াহ্-ভিত্তিক পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক। এতে পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডাররা অংশীদার হবেন, পাশাপাশি নতুন মূলধন সংযোজনেরও সুযোগ থাকবে। বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকের মূলধন কাঠামো, পরিচালনা পর্ষদ, সম্পদ মূল্যায়ন ও দায়সমূহের পুনর্বিন্যাস প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই ব্যাংক সফলভাবে প্রতিষ্ঠিত হলে ইসলামী ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরবে এবং সামগ্রিক ব্যাংক খাতেও আস্থা পুনরুদ্ধার হবে। যদিও অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, একীভূত ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালিত না হলে এই উদ্যোগ ভবিষ্যতে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

একাত্তর/এসি
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে উর্ধ্বমুখী প্রবণতা। শীতের আগমনী বার্তা থাকলেও বাজারের চিত্র উল্টো; নতুন করে বেড়েছে একাধিক সবজির দাম। এর সঙ্গে মাছের বাজারেও লেগেছে চড়া দামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর