ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

চাকরির মিথ্যা প্রতিশ্রুতি অথবা অন্যান্য দেশে যাতায়াতের আশ্বাস দিয়ে ভারতীয়দের দেশে আনার অভিযোগের প্রেক্ষিতে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা স্থগিত করেছে। 

সোমবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ইরানে প্রবেশ বা ট্রানজিট উভয় ক্ষেত্রেই ভারতীয়দের আগাম ভিসা নিতে হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বহু ভারতীয়কে উচ্চ বেতনের চাকরি, সহজে উপসাগরীয় দেশ কিংবা ইউরোপে যাওয়ার সুযোগ ও ভিসামুক্ত কর্মসংস্থানের আশ্বাস দিয়ে ইরানে পাঠানো হয়েছিলো। কিন্তু সেখানে পৌঁছে তাদের অনেককেই অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিলো মানবপাচারকারী চক্র।

এর ফলে ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে যা ২২ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।   
গেলো বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সীমিত সময়ের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছিলো।

আরবিএস
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর