২০ লাখ ছাড়ালো ই-রিটার্ন দাখিল

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

চলতি (২০২৫-২৬) বছর এখনও পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করার পর থেকেই করদাতারা অত্যন্ত ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন। যার কারণে, তিন মাসের মধ্যেই ই-রিটার্ন দাখিলকারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।

এনবিআর জানিয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব ব্যক্তিকে এ বছর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও চাইলে ই-রিটার্ন জমা দিতে পারেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যা হলে করদাতারা ১৫ ডিসেম্বরের মধ্যে যৌক্তিক কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। তারপর অনুমোদন পেলে তারা পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবার করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত করদাতাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকলেও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ই-মেইল ঠিকানা [email protected] ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠিয়ে দেয়া হচ্ছে। যার কারণে, সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।

করদাতারা কোনো কাগজপত্র আপলোড না করেই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য এন্ট্রি করে ডেবিট/ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি), মাধ্যমে আয়কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের পরই তারা নিজেই অনলাইনে সনদ প্রিন্ট করতে পারছেন, যা দেশে-বিদেশে ই-রিটার্নকে জনপ্রিয় করে তুলেছে বলে জানিয়েছে এনবিআর।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য ০৯৬৪৩-৭১-৭১-৭১ নম্বরের কল সেন্টার সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি ই-ট্যাক্স সার্ভিস পোর্টালে সমস্যা জানালে তাৎক্ষণিক সমাধান দেয়া হচ্ছে। সারাদেশের কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্কও কার্যক্রম চালাচ্ছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর সব করদাতাকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে।

একাত্তর/আরএ
বৃহস্পতিবার ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অক্ষম ব্যক্তি করদাতাদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সব করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
দেশের শীর্ষ অলিগার্কদের ব্যাংক লুট, কর ফাঁকি আর অর্থপাচারের গা শিউরে ওঠা সব বর্ণনা দিলেন দুই আয়কর কমিশনার। চট্টগ্রামভিত্তিক ‘ব্যাংকখেকো’ শিল্পগ্রুপ এস আলমের ব্যাংক লুট বিশ্বের সবচেয়ে বড় স্ক্যাম...
ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ আবারো বাড়ানো হচ্ছে। তৃতীয় দফায় আরো ১৫ দিন বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর