‘আসিম মুনির কট্টর ইসলামপন্থী, ভারতের সঙ্গে যুদ্ধ চান’

স্কাই নিউজকে আলিমা খান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসান (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান। মার্কিন গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আলিমা খান দাবি করেছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কট্টর ইসলামপন্থী এবং এ কারণে ভারতের সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী, যেখানে ইমরান খান প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন। এই নিয়েই ইমরানের সঙ্গে যত বিরোধ।
 
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। আলিমা স্কাই নিউজের ‘দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম’ অনুষ্ঠানে মুনিরকে একজন ‘কট্টর ইসলামপন্থী’ এবং ‘ইসলামী রক্ষণশীল’ হিসেবে অভিহিত করেছেন।
 
আলিমার দাবি, জেনারেল আসিম মুনিরের এই ধর্মীয় কট্টরতা ও রক্ষণশীলতাই তাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উৎসাহী করে তোলে। তিনি বলেন, তাঁর ইসলামী কট্টরতা এবং রক্ষণশীলতা তাকে এমন লোকদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করে, যারা ইসলামে বিশ্বাসী নয়।
 
ইমরান খান বনাম আসিম মুনির: উদারতা বনাম কট্টরতা
 
অন্যদিকে, আলিমা তার ভাই ইমরান খানকে একজন বিশুদ্ধ উদারপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইমরান খান যখনই ক্ষমতায় এসেছেন, তখনই ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন, এমনকি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গেও।
 
আলিমার মতে, যখনই আসিম মুনিরের মতো কোনো কট্টর ইসলামপন্থী ক্ষমতার কেন্দ্রে থাকেন, তখনই ভারতের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং শুধু ভারত নয়, ভারতের মিত্র দেশগুলোও ক্ষতিগ্রস্ত হয়। আলিমা তার ভাই ইমরান খানকে দেশের জন্য একটি ‘সম্পদ’ হিসেবে উল্লেখ করে পশ্চিমা দেশগুলোর প্রতি তাঁকে মুক্ত করার প্রচেষ্টা বাড়ানোর আবেদন জানিয়েছেন।
 
ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষাপট
 
আলিমার এই অভিযোগগুলো এমন এক সময়ে এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের ইতিহাস রয়েছে। গত ৭ মে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ কোড-নামে পাকিস্তানের ভেতরে এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালায়।
 
২২ এপ্রিল পাহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার (যার মধ্যে একজন নেপালী নাগরিকও ছিলেন) প্রতিক্রিয়ায় ভারত এই পদক্ষেপ নিয়েছিল। ভারত স্পষ্ট করে জানিয়েছিল, এই হামলাগুলো পাকিস্তানি সামরিক বা বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে করা হয়নি।
 
খান বনাম মুনিরের ব্যক্তিগত দ্বন্দ্ব
 
ইমরান খান ও আসিম মুনিরের ব্যক্তিগত বিরোধের ইতিহাস ২০১৯ সাল থেকে। মুনির তখন ডিরেক্টর জেনারেল ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পদে ছিলেন। তিনি খানের স্ত্রী বুশরা বিবি এবং তার বৃত্তের আশেপাশে দুর্নীতির অভিযোগের তদন্তে আগ্রহ দেখিয়েছিলেন।
 
এই বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী ইমরানের কাছে অপ্রীতিকর ছিল, যার ফলস্বরূপ খান মাত্র আট মাসের মধ্যে মুনিরকে আইএসআই প্রধানের পদ থেকে অপসারণ করেন, যদিও এই পদটি তিন বছরের জন্য নির্ধারিত ছিল। সেখান থেকেই আসিম মুনিরের সঙ্গে ইমরানের দ্বন্দ্বের সূচনা হয়।
 
কারাগারে ইমরান খান ও পরিবারের অভিযোগ
 
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। সম্প্রতি তাঁর পরিবার দাবি করেছে, এক মাসেরও বেশি সময় ধরে তাদের সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি।
 
মঙ্গলবার, কিং খানের আরেক বোন ডা: উজমা খান কারাগারে তার ভাইয়ের সাথে ২০ মিনিটের জন্য দেখা করার পর সাংবাদিকদের জানান, পিটিআই প্রধানকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তিনি ঠিক আছেন... কিন্তু মানসিকভাবে নির্যাতিত হওয়ায় তিনি রেগে আছেন।
 
উজমা আরও বলেন, তিনি (ইমরান খান) সারাদিন সেলের মধ্যে তালাবদ্ধ থাকেন... কেবল অল্প সময়ের জন্য বাইরে আসতে পারেন। এবং তিনি কারও সাথে যোগাযোগ করতে পারেন না। তিনি আরও জানান, ইমরান খান তার কারাবাস এবং বর্তমান পরিস্থিতির জন্য জেনারেল আসিম মুনিরকেই দায়ী করেছেন।
 
আলিমার বিশ্বাস, পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানকে বিচ্ছিন্ন করে রাখার মাধ্যমে মূলত পাকিস্তানের জনগণকে দমন করতে চাইছে। তার কথায়, তিনি এই দেশের ৯০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করেন। আপনি কীভাবে এমন একজন ব্যক্তিকে জেলে রাখতে পারেন? তারা মূলত পাকিস্তানের জনগণকে দমন করতে চায়। তারা চায় না তাদের কথা শোনা যাক এবং তারা ইমরান খানের পেছনে দাঁড়িয়ে আছে।
এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর