তুষারঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপ, সুইডেনে নিহত দুই

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

উত্তর ইউরোপের দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড় ‘জোহানেস’-এর তাণ্ডবে সুইডেনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের প্রভাবে নরডিক দেশগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

সুইডিশ আবহাওয়া ও জলবায়ু সংস্থা দেশের উত্তরাঞ্চলের বিশাল অংশে প্রবল বাতাসের সতর্কবার্তা জারি করেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের তথ্যমতে, ঝড়ের কবলে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। কুংসবার্গেট স্কি রিসোর্টে গাছ চাপা পড়ে ৫০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়।

এছাড়া, আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হেমাব’ জানিয়েছে, তাদের একজন কর্মী মাঠে কাজ করার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সুইডিশ বার্তা সংস্থা টিটি জানিয়েছে, দেশটিতে ৪০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে এবং অসংখ্য ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে নরডিক অঞ্চলের দেশগুলোতে বেশ কিছু ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।

নরওয়ের নর্ডল্যান্ড অঞ্চলে ফয়ার সার্ভিস আবহাওয়া জনিত ২০০টিরও বেশি দুর্ঘটনার মোকাবিলা করেছে। সেখানে প্রায় ২৩ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং ইনল্যান্ড অঞ্চলে আরও ৯ হাজার গ্রাহক অন্ধকারে রয়েছেন।

ফিনল্যান্ডে এই ঝড়টি ‘হানেস’ নামে পরিচিত। দেশটির পাবলিক ব্রডকাস্টার ইলে জানায়, রোববার সকালে ঝড়ের তীব্রতা কমলেও এখনও ৩৩ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন।

ফিনল্যান্ডের কিটিলা বিমানবন্দরে প্রবল বাতাসের কারণে একটি যাত্রীবাহী জেড ও একটি ছোট বিমান রানওয়ে থেকে ছিটকে বরফস্তূপের ওপর গিয়ে পড়লে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেনেভা থেকে আসা সুইস এয়ারের বিমানটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

সুইডিশ পরিবহন প্রশাসন ঘোষণা করেছে, পরিস্থিতি বিবেচনায় রোববার দুপুর পর্যন্ত অনেক ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

এআরএস
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর