জাপানের মহাসড়কে ৫০ যানের সংঘর্ষ, দুই মৃত্যু, ছাই একাধিক গাড়ি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

জাপানের গুনমা প্রিফেকচারের মিনাকামি এলাকায় কান-এতসু এক্সপ্রেসয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই জন। গত ২৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের দেওয়া তথ্যমতে, মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর একের পর এক ধাক্কার ঘটনা ঘটে। এতে অন্তত ৫০টি যানবাহন একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই ভয়াবহ আগুন শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে ১০টি গাড়িতে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লাগে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে টোকিও’র একজন ৭৭ বছর বয়সি নারী রয়েছেন। এছাড়া একটি পুড়ে যাওয়া ট্রাকের চালকের আসন থেকে অন্য এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৬ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ২১ জন সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার সময় ওই এলাকায় ভারি তুষারপাতের সতর্কতা জারি ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রচণ্ড ঠাণ্ডায় রাস্তার উপরিভাগ বরফে পিচ্ছিল হয়ে যাওয়ায় ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের একটি বড় অংশ বন্ধ করে দেয়া হয়। দুর্ঘটনাকবলিত ও পুড়ে যাওয়া গাড়িগুলো সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকারী দল। রাস্তার অনেক গাড়ি পুড়ে এমনভাবে কঙ্কাল হয়ে গেছে যে সেগুলো চেনার কোনো উপায় নেই।

দুর্ঘটনার শিকার ৬০ বছর বয়সি এক ব্যক্তি জাপানি সংবাদমাধ্যম এনএইচ-কে বলেন, হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনি এবং সারিবদ্ধ গাড়িগুলোর শেষ প্রান্তে আগুন জ্বলতে দেখি।

মুহূর্তের মধ্যেই সেই আগুন অন্য গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। তিনি জানান, তাকেসহ প্রায় ৫০ জন মানুষকে নিকটস্থ একটি টোল গেটে সরিয়ে নেয়া হয় এবং তারা সেখানেই রাত কাটান।

মহাসড়ক পরিচালনাকারী সংস্থা ‘নেক্সকো’ জানিয়েছে, আগুনের প্রচণ্ড তাপে রাস্তার উপরিভাগ বা পিচ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভ্রমণকারীদের এই মহাসড়কটি ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এআরএস
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর