এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন নীলিমা দোলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি পদত্যাগপত্রটি প্রকাশ করেন। ফরিদপুর জেলা মহিলা লীগের সভাপতির মেয়ে নীলিমা দোলার এই সিদ্ধান্তকে দলটির অভ্যন্তরীণ সংকটের বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

পদত্যাগপত্রে নীলিমা দোলা উল্লেখ করেন, এনসিপি তার প্রতিশ্রুতি অনুযায়ী ‘মধ্যপন্থী’ রাজনীতি থেকে বিচ্যুত হয়ে সম্পূর্ণভাবে ‘ডানপন্থী’ ঘরানায় প্রবেশ করেছে। তিনি বলেন, আমি মনে করি, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ সৃষ্টি সম্ভব নয়। দলটি জুলাই পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করবে বলে আশা করেছিলাম, কিন্তু তারা এখন নির্দিষ্ট একটি ধারার রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে কড়া সমালোচনা করেন এই নেত্রী। তিনি একে কেবল ‘কৌশলগত জোট’ মানতে নারাজ। তার মতে, নেতা-কর্মীদের চোখে ধুলো দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়নের নামে ‘তীব্র প্রতারণা’ করা হয়েছে।

দলের ভেতরে যারা পদত্যাগকারীদের ‘বামপন্থী’ বলে ফ্রেমিং করছেন, তাকে একটি গেম প্ল্যান হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বামপন্থীরা বেরিয়ে যাচ্ছে কেন এই পাল্টা প্রশ্ন আমি করতে চাই। তাহলে কী যারা রয়ে গেল সবাই ডানপন্থী? আপনারা না একটা সেন্ট্রিস্ট (মধ্যপন্থী) দল?

নীলিমা দোলা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রান্তিক মানুষ, নারী, শিশু, শ্রমিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলা নির্যাতনের প্রতিবাদ জানাতে এনসিপির মতো ‘তারুণ্যনির্ভর’ দলকে কয়েক দিন করে ভাবতে হয়। এমন দায়সারা প্রতিবাদ তার রাজনৈতিক অভিপ্রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

জুলাই অভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব হয়নি। অথচ এনসিপি এই অভ্যুত্থানকে ধর্মীয় মোড়কে ভরে আওয়ামী বয়ানকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছে। হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এমন ‘দফারফার’ রাজনীতি বেমানান।

এনসিপির ওপর সাধারণ মানুষের আস্থা গত কয়েক মাসে ‘চূর্ণবিচূর্ণ’ হয়েছে দাবি করে তিনি হুঁশিয়ারি দেন যে, আসন্ন কঠিন সময়ে জনতা এর সমুচিত জবাব দেবে। নিজের ক্যারিয়ার ও প্রগতিশীল মানসিকতা এতদিন এনসিপিকে শক্তি জুগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাকে ধরে রাখার সামর্থ্য দলটির আর নেই।

উল্লেখ্য, জামায়াতের সঙ্গে নির্বাচনী ঐক্য গঠনের পর থেকে এনসিপির একাধিক নারী নেত্রী পদত্যাগ করেছেন, যার ধারাবাহিকতায় এবার ফরিদপুর অঞ্চলের এই শীর্ষ নেত্রীও দল ছাড়লেন।

এআরএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর