মাদুরোকে তুলে নেয়ার পর ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক।

সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে স্টারলিংক জানায়, তার ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবে।

এক্সে দেওয়া এক পোস্টে স্টারলিংক জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় প্রবেশাধিকার দেয়া হবে।

স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী স্টারলিংকের মূল মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স, যার প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক।

অতীতে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ম-কানুন আরোপ করতে দেখা গেছে। সেখানে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ইন্টারনেটের ধীরগতি ইতিহাসও রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরের দিকে ভেনেজুয়েলার রাজধানী শহরের ভেতরে এবং আশেপাশের স্থানে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায়।

একাত্তর/আরএ
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চললেও বাড়ছে প্রাণহানি। সবশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর