তারেক রহমানের সিলেট সফর: নির্বাচনী জনসভা সফলে নানা প্রস্তুতি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে বিএনপির তৎপরতা জোরালো হচ্ছে। নিয়মিত প্রস্তুতি সভা, প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সিলেট ও সুনামগঞ্জ বিএনপি।

এদিকে, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনী সভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ২২ জানুয়ারি এই মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সভায় বক্তব্য দিবেন তারেক রহমান।

পরিদর্শনকালে বিএনপি নেতারা জনসভার মঞ্চস্থল, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের সক্ষমতা, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সমাবেশস্থল পরিদর্শন শেষে সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ২২ জানুয়ারির জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এই জনসভায় সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে আমরা আশাবাদী।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, আলিয়া মাদ্রাসার মাঠে লাখো মানুষের উপস্থিতি ঘটবে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, এই জনসভা শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি বিগতদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ। মহানগর বিএনপির প্রতিটি ইউনিট নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে নামানো হয়েছে।

মাঠ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, কোহিনূর আহমেদ ও মাহবুবুল হক চৌধুরীসহ অন্যান্য নেতারা।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। প্রচারের প্রথম দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন এবং সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন।

একাত্তর/আরএ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর