গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করলে শহীদের সাথে জুলুম হবে: তারেক রহমান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম

বিভিন্ন উছিলায় যারা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ব্যাঘাত ঘটাতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, এই পথ বাধাগ্রস্ত করা হবে শহীদদের প্রতি জুলুমের শামিল।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মায়ের ডাক’ এবং ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিগত আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সম্মানে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০১৩ সালের ৪ ডিসেম্বর থেকে নিখোঁজ মাজহারুল ইসলাম রাসেলের মাসহ অসংখ্য স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে, যা দেখে তারেক রহমান নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু রাষ্ট্র এই ত্যাগ কখনো ভুলবে না। আগামীর গণতান্ত্রিক সরকারের এসব পরিবারের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে এবং তাদের নিয়ে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।

তারেক রহমান আরো উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকা দেখা গেলেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায়।

তিনি দৃঢ়ভাবে জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও বিএনপি সবসময় নির্যাতিতদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর