নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

কোনো অবস্থাতেই নির্বাচন বানচালের সুযোগ দেয়া হবে না বলে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা ষড়যন্ত্র করছে তারা বিএনপির নমনীয়তাকে দুর্বলতা ভাবলে ভুল করবে।

শনিবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মায়ের ডাক’ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল নির্বাচন থেকে সরে আসার সুযোগ খুঁজছে, তবে তাদের সেই চেষ্টা সফল হবে না। তিনি আরো প্রতিশ্রুতি দেন, নির্বাচনে বিজয়ী হলে বিগত সময়ের সকল অন্যায়ের বিচার নিশ্চিত করবে বিএনপি।

অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী পরিবারগুলোর কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। তেমনই একজন তানিয়া প্রধান, যিনি মৃত মুক্তিযোদ্ধা ও বিএনপি কর্মী আলম হোসেন প্রধানের মেয়ে। ২০১৬ সালে রাজনৈতিক মারপ্যাঁচে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দি হওয়ার পর কারাগারেই আলম হোসেনের মৃত্যু হয়, যার সঠিক কারণ আজও অজানা।

স্বামীহারা তানিয়া এখন তার অসুস্থ দুই বোন, মা এবং দুই এতিম সন্তান নিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন। তানিয়ার মতো আরো অসংখ্য পরিবারের সদস্যরা সভায় উপস্থিত থেকে গুম ও খুনের সুষ্ঠু বিচারের দাবি জানান।

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এদেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে সকলকে সহায়তা করতে হবে।

সভায় বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, দেশের জন্য প্রাণ দেওয়া এবং দলের জন্য নির্যাতিত হওয়া সকল ব্যক্তির পাশে সবসময় থাকবে বিএনপি।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর