বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের সম্ভাবনা নাকচ করলো আয়ারল্যান্ড

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

নিরাপত্তাজনিত কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু সে প্রস্তাব নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। এরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করলো আয়ারল্যান্ড। 

ক্রিকবাজকে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি (আইসিসি থেকে) যে সূচিতে কোনো পরিবর্তন আসছে না বলেও জানান তিনি। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে আরও রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি।

বি গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে।

এর আগে ভারতে গিয়ে বাংলাদেশের খেলা নিয়ে সমস্যার সূত্রপাত হয় যখন, বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে, তার জেরেই এই সিদ্ধান্ত। 

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায়।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর