গাজা পুনর্গঠনে ‌‘বোর্ড অব পিস’ ঘোষণা ট্রাম্পের, যাদের আমন্ত্রণ জানানো হলো

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ-পরবর্তী গাজার জন্য তার তথাকথিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি বোর্ড’ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বোর্ড গঠনের কাজ শুরু করেছেন। 

স্থানীয় সময় শনিবার একাধিক বিশ্ব নেতা জানিয়েছেন ‘বোর্ড অব পিস’-এ তাদের যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনার অধীনে একটি প্রধান বোর্ড থাকবে, যার সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজেই। একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি থাকবে যা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শাসন পরিচালনার জন্য গঠিত হবে, এবং একটি দ্বিতীয় ‘কার্যনির্বাহী বোর্ড’ থাকবে যা আরও পরামর্শমূলক ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউস কর্তৃক নিয়োগপ্রাপ্তদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, আরও নাম যুক্ত করা হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে যাদের যুক্ত থাকার কথা বলা হয়েছে তাদের তালিকা এখানে দেওয়া হলো- 

শান্তি বোর্ড:

হোয়াইট হাউস বলেছে যে, শান্তি বোর্ড ‘শাসন ক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সম্পর্ক, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ পরিসরে তহবিল এবং মূলধন সংগ্রহ’ এর মতো বিষয়গুলো বিবেচনা করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বোর্ডে সভাপতি হিসাবে থাকবেন।

আরও যারা থাকবেন তারা হলেন- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, স্টিভ উইটকফ, ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন কোটিপতি মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের  প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী রবার্ট গ্যাব্রিয়েল।

গাজার প্রশাসনের জন্য জাতীয় কমিটি:

হোয়াইট হাউস বলেছে, টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত এই সংস্থাটি ‘মূল জনসেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং গাজার দৈনন্দিন জীবনের স্থিতিশীলতা তদারকি করবে।

প্রাক্তন ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপমন্ত্রী আলী শাথ (কমিটির প্রধান)।

গাজা নির্বাহী বোর্ড:

হোয়াইট হাউস জানায়, এই বোর্ড কার্যকর শাসনব্যবস্থা এবং গাজার জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম পরিষেবা প্রদানে সহায়তা করবে।

যারা থাকবেন- স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, টনি ব্লেয়ার, মার্ক রোয়ান, বুলগেরিয় কূটনীতিক নিকোলে ম্লাদেনভ, গাজায় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী সিগ্রিড কাগ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারি কূটনীতিক আলি আল-থাওয়াদি, মিশরের গোয়েন্দা সংস্থার পরিচালক জেনারেল হাসান রাশাদ, আমিরাতের মন্ত্রী রিম আল-হাশিমি ও ইসরাইলি কোটিপতি ইয়াকির গাবে। 

আরও যেসব নেতা বলেছেন তাদের যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে- তারা হলেন, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, সাইপ্রাসের  প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর