আপিল শুনানিতে কোনো পক্ষপাত হয়নি: সিইসি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেছেন, আমরা চাই, সবাই মিলে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সেই লক্ষে কাজ করছি।

‎রোববার (১৮ জানুয়ারি) রাতে আগারগাঁয়ে নির্বাচন ভবনে টানা ৯ দিনব্যাপী আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎এসময় সিইসি জানান, নির্বাচনে অধিকতর অংশগ্রহণ নিশ্চিতে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সইয়ের বিষয়টিও শিথিল করা হয়েছে। 

‎নিজের ও কমিশনের টিমের ওপর আস্থা রাখার আহবান জানিয়ে সিইসি বলেন, প্রতিটি বিষয়ে দীর্ঘ আলোচনার পর আমরা যেটা সঠিক মনে করেছি, সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি।

‎ঋণখেলাপিদের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ঋণখেলাপি হিসেবে যারা চিহ্নিত ছিলেন, তাদের অনেক আইনি বাধ্যবাধকতার কারণে আমাদের ছাড় দিতে হয়েছে। আইন তাদের পারমিট করেছে বলেই আমরা সিদ্ধান্ত দিয়েছি। তবে বিষয়টি আমরা সহজভাবে নিইনি।

একাত্তর/এসি
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর