চীনে দুই প্রভাবশালী জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি শীর্ষ সামরিক কর্মকর্তা ঝাং ইউশিয়া ও লিউ জেনলির বিরুদ্ধে ‘শৃংখলা ও আইন’ গুরুতর লঙ্ঘনের সন্দেহে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭৫ বছর বয়সী ঝাং ক্ষমতাসীন দলের অভিজাত পলিটব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস-চেয়ারম্যান। অন্যদিকে, লিউ জেনলি সিএমসি জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বরত।

আধুনিকীকরণের পথিকৃৎ হিসেবে পরিচিত ঝাং ইউশিয়াকে দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক মিত্র এবং যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন গুটিকয়েক শীর্ষ কর্মকর্তার একজন হিসেবে গণ্য করা হয়। তিনি চীনের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ড সংস্থা সিএমসি’র দুজন ভাইস-চেয়ারম্যানের একজন।

২০১২ সালে শি জিনপিং ক্ষমতা গ্রহণের পর যে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছিলেন, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সামরিক বাহিনী। ২০২৩ সালে এই অভিযান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওপরের মহলে আঘাত হানে, বিশেষ করে যখন রকেট ফোর্সকে লক্ষ্যবস্তু করা হয়।

২০২৫ সালের অক্টোবরে দুর্নীতির অভিযোগে আটজন শীর্ষ জেনারেলকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে ছিলেন দেশের দ্বিতীয় শীর্ষ জেনারেল হে ওয়েইডং, যিনি কেন্দ্রীয় সামরিক কমিশনে ঝাং ইউঝিয়ার সাথে শি জিনপিংয়ের অধীনে কাজ করেছিলেন।

এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির দায়ে দুজন সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ব্যাপক শুদ্ধি অভিযানের ফলে উন্নত অস্ত্রশস্ত্র সংগ্রহ প্রক্রিয়া ধীর হয়ে পড়ছে এবং চীনের বড় বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর রাজস্বেও নেতিবাচক প্রভাব পড়ছে।

চীনের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ড সংস্থা সিএমসি’র দুই ভাইস-চেয়ারম্যানের একজন ঝাং ইউশিয়া। ছবি: রয়টার্স

বিদেশি কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে শি জিনপিংয়ের সাথে ঝাং-এর ঘনিষ্ঠতা এবং পিএলএ’র আধুনিকীকরণ ও কৌশলগত অবস্থানে কেন্দ্রীয় সামরিক কমিশনের গুরুত্ব বিবেচনায় এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পুরনো মিত্র ও গৃহযুদ্ধের উত্তরসূরি

প্রেসিডেন্ট শি এবং জেনারেল ঝাং- উভয়ই উত্তর-পশ্চিমের শানসি প্রদেশের বাসিন্দা। তাদের বাবারা ১৯৪০-এর দশকের গৃহযুদ্ধে একসাথে লড়াই করেন এবং পরবর্তী সময়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

১৯৬৮ সালে সেনাবাহিনীতে যোগ দেয়া ঝাং ২০১২ সালের শেষের দিকে সামরিক কমিশনে অন্তর্ভুক্ত হন। ২০২৩ সালে পেন্টাগনের এক প্রোফাইলে উল্লেখ করা হয়েছিল, সামরিক রীতি অনুযায়ী ৭২ বছর বয়সে ২০২২ সালেই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। 

পেন্টাগনের মতে, ঝাং-কে তৃতীয় মেয়াদে সিএমসিতে রেখে দেওয়ার মাধ্যমে শি জিনপিং মূলত তাঁর একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত মিত্রকে শীর্ষ সামরিক উপদেষ্টা হিসেবে ধরে রাখতে চেয়েছিলেন।

গত ২০ নভেম্বর মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর থেকে ঝাংকে আর জনসমক্ষে দেখা যায়নি। চলতি মাসের শুরুর দিকে এক নিবন্ধে তিনি সামরিক বাহিনীতে ‘ভুয়া আনুগত্য’ ও ‘দুমুখো মানুষদের’ কঠোরভাবে দমনের অঙ্গীকার করেছিলেন। ঝাং-এর অপসারণ চীনের ১৯৬৬-৭৬ সালের সাংস্কৃতিক বিপ্লবের পর কেন্দ্রীয় সামরিক কমিশনের দায়িত্বরত জেনারেলদের মধ্যে দ্বিতীয় কোনো বড় অপসারণের ঘটনা।

এআরএস
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর