যারা জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করেছে তারাই মাতামাতি করছে: হেলাল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম

যারা জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারাই এখন এটি নিয়ে বেশি মাতামাতি করছে, বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি অভিযোগ করেন, অ্যাকাউন্ট থেকে একটি ‘ফেইক’ বা ভুয়া বক্তব্য প্রচার করা হয়েছে এবং যারা এটি নিয়ে মিথ্যা বলছে, তারা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আমরা সকলেই জানি একটি দুষ্টচক্র হ্যাকিংয়ের মাধ্যমে কীভাবে টাকা হাতিয়ে নেয় এবং বিভিন্নভাবে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য তুলে ধরে; এটি সেরকমই একটি বক্তব্য। দেশবাসী এটা মেনে নেয়নি এবং নেবে না। তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং আমিরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বৃদ্ধি পাবে।

৬ ফেব্রুয়ারি পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ডা. শফিকুর রহমানের একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার রাতে সেই জনসভাস্থল পরিদর্শনকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী, জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং পৌর আমির ইসহাক আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর