ভারতে নীরব এক মহামারির নাম ‘সর্পদংশন’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

দেবেন্দ্র নামে ভারতের এক কৃষকের কাছে সাপে কাটার স্মৃতি আজও এক দুঃস্বপ্ন। তুঁত পাতা তোলার সময় একটি সাপ তার পায়ে ছোবল দিয়েছিল। অসহ্য যন্ত্রণার চার দিন পর তিনি হাসপাতালে পৌঁছান, কিন্তু দেরি হয়ে যাওয়ায় চিকিৎসকদের তার পা কেটে ফেলতে হয়। দেবেন্দ্র প্রাণে বেঁচে গেলেও ভারতের হাজার হাজার মানুষ অতটা ভাগ্যবান নন।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি বলছে, গ্লোবাল স্নেকবাইট টাস্কফোর্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতে প্রতি বছর সাপে কামড়ে প্রায় ৫০ হাজার মানুষ মারা যান, যা বিশ্বজুড়ে এ ধরনের মৃত্যুর প্রায় অর্ধেক। কিছু গবেষণায় এই সংখ্যা আরও বেশি, বছরে গড় ৫৮ হাজার হতে পারে বলে ধারণা করা হয়।

গ্লোবাল স্নেকবাইট টাস্কফোর্সের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ৯৯ শতাংশ স্বাস্থ্যকর্মী সাপে কাটার একমাত্র জীবন রক্ষাকারী ওষুধ ‘অ্যান্টিভেনম’ প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। ভারতসহ ব্রাজিল, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার ৯০৪ জন চিকিৎসা পেশাজীবীর ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, দুর্বল অবকাঠামো, অ্যান্টিভেনমের অভাব এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে সাপে কাটার সঠিক চিকিৎসা ব্যাহত হচ্ছে।

২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্পদংশনকে ‘সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ’ হিসেবে তালিকাভুক্ত করেছে। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৫৪ লাখ মানুষ সাপে কাটার শিকার হন, যার মধ্যে মৃত্যু হয় এক লাখের বেশি মানুষের। দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর মানুষই এর প্রধান শিকার। ভারতে বিশেষ করে মধ্য ও পূর্ব অঞ্চলের কৃষিজীবী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

বর্তমানে ভারতে প্রচলিত অ্যান্টিভেনম শুধু চারটি প্রধান বিষধর সাপের (বিগ ফোর) বিরুদ্ধে কাজ করে- খৈয়া গোখরা, কাল কেউটে, চন্দ্রবোড়া এবং ফুরসা সাপ। কিন্তু ভারতে আরও কয়েক ডজন বিষধর প্রজাতি রয়েছে (যেমন- গ্রিন পিট ভাইপার বা হাম্প-নোজড ভাইপার), যেগুলোর জন্য সুনির্দিষ্ট কোনো অ্যান্টিভেনম নেই। ফলে অনেক ক্ষেত্রে রোগীকে অ্যান্টিভেনম দিলেও তা কাজ করে না। যোধপুর এইমস-এর এক গবেষণায় দেখা গেছে, সর্পদংশনের দুই-তৃতীয়াংশ রোগী প্রচলিত অ্যান্টিভেনমে সাড়া দিচ্ছেন না।

সাপে কাটার চিকিৎসায় প্রতি সেকেন্ড গুরুত্বপূর্ণ। বিষ রক্তে মেশার পর দ্রুত স্নায়ু বা রক্ত সংবহনতন্ত্রকে আক্রমণ করে। কিন্তু গ্রামীণ ভারতে দুর্গম রাস্তা, অ্যাম্বুলেন্সের অভাব এবং হাসপাতালের দূরত্বের কারণে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা যায় না। গত সেপ্টেম্বরে গুজরাটে এক অন্তঃসত্ত্বা নারীকে কাপড়ের ঝোলায় করে প্ঁচ কিমি বয়ে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

এর পাশাপাশি রয়েছে সামাজিক কুসংস্কার। অনেক মানুষ প্রথমে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর ভরসা করেন, যা পরিস্থিতিকে প্রাণঘাতী করে তোলে। অন্যদিকে, অনেক স্বাস্থ্যকর্মী পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে অ্যান্টিভেনম দিতে দ্বিধাবোধ করেন।

২০২৪ সালে ভারত সরকার ২০৩০ সালের মধ্যে সাপে কামড়ে মৃত্যু অর্ধেক কমিয়ে আনার লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’  চালু করেছে। কর্ণাটক সরকার সর্পদংশনকে একটি ‘অজ্ঞাতব্য ব্যাধি’ হিসেবে ঘোষণা করেছে, যাতে প্রতিটি ঘটনার হিসাব রাখা বাধ্যতামূলক হয়।

বিশেষজ্ঞদের মতে, সর্পদংশন যেহেতু মূলত দরিদ্র মানুষের সমস্যা, তাই এটি নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট তৎপরতা দেখা যায় না। গবেষকরা বলেন, যেখানে রাজনৈতিক সদিচ্ছা শেষ হয়, সেখান থেকেই সাপে কাটা মানুষের মৃত্যু শুরু হয়। দরিদ্র মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এআরএস
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর