ইমাম-মোয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী দেবে বিএনপি: তারেক রহমান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খতিব এবং অন্য সব ধর্মের ধর্মগুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। জনসভাটি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
 
ধর্মীয় ব্যক্তিত্বদের জীবনমান উন্নয়ন তারেক রহমান বলেন, আমাদের সমাজে এক শ্রেণির মানুষ আছেন যাদের অবদান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনস্বীকার্য। তারা হলেন আমাদের মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মগুরু। অথচ এই মানুষগুলোর অনেকেই বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য সম্মানজনক সরকারি সম্মানীর ব্যবস্থা করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা ও আঞ্চলিক উন্নয়ন নীলফামারীসহ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

তিনি বলেন, ১২ তারিখের ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের অন্যতম প্রধান কাজ হবে দ্রুততম সময়ে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। এর মাধ্যমে এই অঞ্চলকে পুনরায় শস্য-শ্যামলা করে তোলা হবে। এছাড়া উত্তরাঞ্চলের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে স্থানীয় ইপিজেডকে আরও বড় করা এবং নতুন নতুন কলকারখানা স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

ভোটের অধিকার ও ষড়যন্ত্রের হুঁশিয়ারি নির্বাচনকে ‘দেশ গঠনের লড়াই’ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দীর্ঘ বছর আন্দোলনের পর জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে। তবে পলাতক স্বৈরাচারের সহযাত্রীরা এখনও দেশে থেকে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আমরা খবর পাচ্ছি একটি বিশেষ দল ভোটারদের ভয় দেখাচ্ছে, মা-বোনদের বিকাশ নম্বর নিচ্ছে এবং সংখ্যালঘুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা ভোটারদের ভয় দেখাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনগণের প্রতি আহ্বান তিনি স্মরণ করিয়ে দেন যে, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে বহু মানুষ প্রাণ দিয়েছে এবং জেল-জুলুমের শিকার হয়েছে। সেই ত্যাগের মর্যাদা রক্ষায় ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ। এই দেশ গড়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

এআরএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর