ইরানে হামলা হলে মার্কিন ঘাঁটিতেই পাল্টা আঘাত: আরাগচি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী যদি ইরানকে আক্রমণ করে, তবে তেহরান ওই অঞ্চলে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপকে ওই সব ঘাঁটি পরিচালনাকারী দেশগুলোর ওপর আক্রমণ হিসেবে দেখা উচিত হবে না। শনিবার, কাতারভিক্তিক আল জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য করেন।
 
ওমানে শুক্রবার অনুষ্ঠিত পরোক্ষ পারমাণবিক আলোচনায় 'ইতিবাচক' অগ্রগতির পর তেহরান ও ওয়াশিংটন সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করার পরদিনই তেহরানের শীর্ষ কূটনীতিক এই হুশিয়ারী দিলেন।
 
পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ এখনো ঠিক হয়নি বলে আরাগচি জানালেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের শুরুতেই সেটি অনুষ্ঠিত হতে পারে। আরাগচি বলেন, আমরা এবং ওয়াশিংটন, উভয় পক্ষই মনে করি যে আলোচনা দ্রুত হওয়া উচিত।
 
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর বৃদ্ধির পর ট্রাম্প ইরানকে হামলার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমূসূচি পরিত্যাগ করতে হবে। সেই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। তবে তেহরান দীর্ঘকাল ধরেই পারমাণবিক জ্বালানি উৎপাদনের মাধ্যমে অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে।
 
পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ মেটাতে উভয় পক্ষই কূটনৈতিক প্রক্রিয়া সচল রাখার ইঙ্গিত দিলেও, আলোচনার পরিধি বাড়াতে অস্বীকৃতি জানিয়েছেন আরাগচি।
 
তিনি বলেন, যে কোনো আলোচনার জন্য হুমকি ও চাপ থেকে বিরত থাকা প্রয়োজন। তেহরান শুধুমাত্র তার পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করবে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য কোনো বিষয়ে আলোচনা করব না।
 
গত বছরের জুনে ইসরাইলের ১২ দিনের বোমাবর্ষণের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণু স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল। তেহরান তখন থেকে জানিয়ে আসছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রেখেছে। তবে ক্ষতিগ্রস্থ পরমাণু কেন্দ্রগুলো সংস্কারের কথাও জানিয়েছে দেশটি।
 
সেই সময়ে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে ছিল কাতারের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। উল্লেখ্য, কাতারের সঙ্গে তেহরান ও ওয়াশিংটন, উভয় পক্ষেরই সুসম্পর্ক রয়েছে।
 
যুক্তরাষ্ট্র পুনরায় কোনো হামলা চালালে এর পরিণাম একই রকম হতে পারে বলে আরাগচি সতর্ক করেন। তিনি বলেন, আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করা হয়তো সম্ভব হবে না, কিন্তু আমরা ওই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবো।
 
তিনি আরও স্পষ্ট করেন, আমরা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাব না; বরং সেখানে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করব। এই দুটির মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে।
 
ইরান বলছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায়। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার টেবিলে নিয়ে আসা মানে নিজেদের ইসরাইলি হামলার মুখে অরক্ষিত করে ফেলা।
এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর