ঈদ নয়, তবুও বাড়ি ফেরার দৃশ্যে ঈদের আমেজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

ঈদ নয়, তবুও রাজধানীর সদরঘাটে বাড়ি ফেরার দৃশ্যে যেন ঈদের আমেজ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট দিতে নিজ ঠিকানায় ফিরছেন মানুষ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ঢাকায় জীবন-জীবিকা, ওদিকে রাত পোহালেই ভোট, তাই শেষ মুহূর্তে দক্ষিণাঞ্চলের মানুষের এই যাত্রা। তবে এবারের লঞ্চ যাত্রা নিয়ে স্বস্তির কথা জানান যাত্রীরা।  

লঞ্চ ছুটছে গন্তব্যে আর ঘরমুখো মানুষ যাচ্ছেন শেকড়ে। তবে এবার নাড়ির টানে নয়, বহুল প্রতীক্ষিত নির্বাচনে ভোট দিয়ে পছন্দের সরকার নির্বাচিত করতেই এই যাত্রা।

নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটিতে গত কয়েকদিন ধরেই সদরঘাটে ছিলো যাত্রীদের উপচে পড়া ভিড়। সকলেই উৎসবের আমেজ নিয়ে যাচ্ছেন ভোট দিতে। 

ভোটের দিন ১২ তারিখ লঞ্চ চলবে বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, ভোটের দিনে নির্দিষ্ট রুটগুলোতে লঞ্চ চলাচল করবে।  

লঞ্চযাত্রার নিরাপদ রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার। এছাড়া লঞ্চ ভ্রমণ নিয়ে যাত্রীদের খুব একটা অভিযোগ ছিলো না। 

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ।

আরবিএস
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
ঈদযাত্রায় রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি, তবে চাদঁপুরগামী লঞ্চে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা বেশি।
রাজধানীর সদরঘাটে যাত্রীবোঝাই ট্রলারে ‘জাকির সম্রাট-৩’ নামক একটি লঞ্চের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে একটি নিরাপত্তা সতর্কতা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর