বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের ইসিকে তোপ মমতার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) লক্ষ্য করে কড়া মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশে হয়ে যাওয়া নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, দেখুন বাংলাদেশ কত শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করেছে। তাঁর এই মন্তব্য ঘিরেই এখন রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। পাশাপাশি নেট দুনিয়াতেও চলছে তুমুল চর্চা।

মঙ্গলবার, রাজ্য সচিবালয় নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সবাই ভেবেছিল সহিংসতা হবে, কিন্তু শেষ পর্যন্ত তা শান্তিতেই মিটেছে।

ভারতের গণতান্ত্রিক কাঠামোর কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এদেশের নির্বাচন কমিশন তার ভীতি প্রদর্শনের সংস্কৃতি দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। কমিশনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হওয়ার পরেও ইসিআই স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে।

সম্প্রতি সাতজন নির্বাচনী কর্মকর্তাকে (ইআরও) বরখাস্ত করার বিষয়ে রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করে মুখ্যমন্ত্রী বলেন, তারা কাজ করবেন। নির্বাচন সংক্রান্ত কাজ ছাড়াও জেলায় অন্য অনেক ভালো কাজ করার সুযোগ রয়েছে। তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না।


এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ইআরও’দের বরখাস্ত করার কারণ কী? তাঁদের অপরাধটা কী ছিল? যদি কেউ কোনো ভুল করে থাকে, তবে তা রাজ্য সরকারকে জানানো যেত। আমরা সৌজন্যের সাথে কমিশনের নির্দেশ মেনে নিয়েছি, কিন্তু যাঁদের শাস্তি দেওয়া হলো, তাঁদের নিজেদের পক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে চেনেন উল্লেখ করে মমতা জানান, তারা দিনরাত কঠোর পরিশ্রম করেছেন।

এদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, বাংলার সীমান্তবর্তী আসনগুলোতে জামায়াতের জয় দেখে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েছেন। বাংলাদেশের নির্বাচনের ফলাফলে তিনি উচ্ছ্বসিত কারণ তিনি জামায়াতের 'বি-টিম' চালাচ্ছেন।


নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অগ্নিমিত্রা পাল আরও যোগ করেন, নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ থাকলে তিনি আদালতে যেতে পারতেন। কিন্তু ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর এই ‘তুঘলকি’ মন্তব্য আমরা সমর্থন করতে পারি না।

অন্যদিকে, বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী এই প্রসঙ্গে বলেন, সুপ্রিমকোর্ট স্পষ্ট করে দিয়েছে, এসআইআর একটি স্বচ্ছ প্রক্রিয়া যা নিয়মিত বিরতিতে পরিচালিত হয়। তৃণমূল আসলে নিজেদের পরাজয় ঠেকাতে অনুপ্রবেশকারীদের পক্ষে ওকালতি করছে।

সূত্র: এনডিটিভি

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর