মোদী-নেতানিয়াহু ‘কেমিস্ট্রি’ ও বন্ধুত্বের নতুন অধ্যায়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলমান ইসরাইল সফরটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ভূ-রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের বাণিজ্য ও উদ্ভাবন বিষয়ক বিশেষ দূত ফ্লুর হাসান-নাহুম এই সফরকে অত্যন্ত সংকটময় অথচ সম্ভাবনাময় সময়ের অংশ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি মনে করেন, গত দুই বছরের বৈশ্বিক পরিবর্তন মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছে, যা নতুন ধরনের আঞ্চলিক সহযোগিতার পথ খুলে দিয়েছে।

হাসান-নাহুমের মতে, ভারত শুধু ইসরাইলের একটি বড় বাণিজ্যিক অংশীদারই নয়, বরং উদ্ভাবন এবং প্রবৃদ্ধির অভিন্ন স্বপ্ন দেখা এক বিশ্বস্ত বন্ধু। তিনি বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সাথে ত্রিপক্ষীয় সহযোগিতা এবং প্রস্তাবিত 'ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর' এর গুরুত্ব তুলে ধরেন।


এই করিডোরটি ভারতকে ইসরাইলের মধ্য দিয়ে ইউরোপের সাথে যুক্ত করবে, যা বিশ্ব বাণিজ্য প্রবাহ এবং আঞ্চলিক সংযোগে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

ভারত-ইসরাইল সম্পর্কের অন্যতম শক্তিশালী ভিত্তি হলো প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার গভীর ব্যক্তিগত বন্ধুত্ব। ফ্লুর হাসান-নাহুম বলেন, এটি কেবল প্রথাগত কূটনীতি নয়, বরং দুই নেতার মধ্যকার চমৎকার ‘কেমিস্ট্রি’। তিনি উভয় নেতাকেই সাহসী সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে অভিহিত করেন, যারা নিজ দেশের স্বার্থে প্রচলিত প্রথা ভেঙে এগোতে ভয় পান না।

২০১৭ সালের ঐতিহাসিক সফরের সেই সমুদ্রতটে হাঁটার মুহূর্তটি স্মরণ করে তিনি বলেন, সেই প্রতীকী ছবিগুলো মূলত উদ্ভাবন ও নেতৃত্বের গভীর সংহতিকেই প্রতিফলিত করে।

সন্ত্রাসবাদ দমনে দীর্ঘদিনের অভিজ্ঞতা দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে অভিন্ন করে তুলেছে। হাসান-নাহুম উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে দুই দেশের মানসিকতা এবং সহনশীলতা একই সুতোয় গাঁথা। অর্থনৈতিক ফ্রন্টে তিনি একটি ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ স্বাক্ষরের বিষয়ে প্রবল আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মতে, এমন একটি চুক্তি দুই দেশের অর্থনীতির জন্য ‘গেম-চেঞ্জার’ বা মোড় পরিবর্তনকারী হিসেবে প্রমাণিত হবে।


প্রধানমন্ত্রী মোদির এই সফরের অন্যতম বিশেষ আকর্ষণ হলো ইসরাইলের পার্লামেন্ট নেসেটে তাঁর ভাষণ। হাসান-নাহুম জানান, ইসরায়েই এই সম্মানটি শুধু তাদের অতি ঘনিষ্ঠ এবং কৌশলগত মিত্রদের জন্যই তুলে রাখে। খুব কম সংখ্যক বিশ্বনেতাই নেসেটে ভাষণ দেয়ার সুযোগ পেয়েছেন, যা ইসরাইলের চোখে মোদীর গুরুত্ব এবং তাঁর ক্যারিশম্যাটিক নেতৃত্বের প্রমাণ দেয়।

ব্যক্তিগতভাবে ফ্লুর হাসান-নাহুম ভারতের সাথে তাঁর পারিবারিক সম্পর্কের কথাও তুলে ধরেন। তাঁর স্বামীর শিকড় ভারতের কলকাতায় হওয়ায় এই সফরের প্রতি তাঁর ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে। সব মিলিয়ে, মোদির এই সফর শুধু দ্বিপাক্ষিক আলোচনা নয়, বরং এক নতুন শক্তিশালী আঞ্চলিক অক্ষ তৈরির ইঙ্গিত দিচ্ছে।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর