ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অস্বীকৃতি তেহরানের

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তেহরান ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না। মার্কিন গণমাধ্যমে প্রচারিত ‘ইরান পুনরায় আলোচনার উদ্যোগ নিয়েছে’ সংক্রান্ত খবরগুলোকে তিনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

ওমানের মধ্যস্থতায় ইরান আমেরিকার সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনার চেষ্টা করছে বলে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এবং ‘আল জাজিরা’ সংবাদ প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় লারিজানি এই দাবি উড়িয়ে দিয়ে সরাসরি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে লারিজানি অভিযোগ করেন, ট্রাম্প তার ‘ভ্রান্ত ধারণা’ দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন। তিনি বলেন,  ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরাইল ফার্স্ট’ শ্লোগানে রূপান্তর করেছেন। ইসরাইলের ক্ষমতার লালসা মেটাতে তিনি মার্কিন সেনাদের জীবন বিসর্জন দিচ্ছেন।

লারিজানি আরও দাবি করেন, ট্রাম্প এখন নতুন নতুন মিথ্যার আশ্রয় নিয়ে মার্কিন সেনা ও তাদের পরিবারকে চরম মূল্য দিতে বাধ্য করছেন।

গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, রবিবার ইরানের পাল্টা অভিযানে ৩ জন মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের মতে, এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা। আজ সোমবার যুদ্ধের তৃতীয় দিনেও ইরানজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রাচারের চরম লঙ্ঘন এবং একটি বিপজ্জনক উস্কানি বলে অভিহিত করেছেন।

ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সম্পদ ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো অঞ্চলে একটি সর্বাত্মক ও ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: আদাদুলু নিউজ ও আল জাজিরা

 

 

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর