হামলা চললে, আত্মরক্ষা অব্যাহত থাকবে: জাতিসংঘে ইরান

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মুখে কঠোর আত্মরক্ষার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, যতদিন পর্যন্ত মার্কিন আগ্রাসন চলবে, ততদিন ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকবে।

গত শনিবার থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলার প্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং সেনাবাহিনী। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাংবাদিকদের মুখোমুখি হন ইরাভানি।


রাষ্ট্রদূত ইরাভানি স্পষ্ট করে বলেছেন, ইরানের সামরিক অভিযান শুধুমাত্র শত্রুভাবাপন্ন শক্তির যুদ্ধরত বাহিনী এবং সামরিক স্থাপনার ওপর পরিচালিত হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা কোনো বেসামরিক নাগরিক কিংবা প্রতিবেশী দেশগুলোর স্বার্থকে লক্ষ্যবস্তু করছি না। টার্গেট শুধু সামরিক লক্ষ্যবস্তু।

ইরান এই উত্তেজনা বৃদ্ধি বা নতুন কোনো যুদ্ধ চায় না বলে দাবি করেছেন এই কূটনীতিক। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইরান কোনো আপস করবে না।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যতদিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই আগ্রাসন অব্যাহত থাকবে, ইরান তার আত্মরক্ষায় তত দ্রুত এবং চূড়ান্ত পদক্ষেপ নেবে।


উল্লেখ্য, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক সম্পদ এবং ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোতে অবস্থিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে তেহরান।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই বক্তব্য সরাসরি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করার একটি প্রচেষ্টা, যাতে তারা এই সংঘাতে জড়িয়ে না পড়ে। তবে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার তীব্রতা কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর