মোজতবা খামেনির নিয়োগে ট্রাম্প ‘খুশি নন’: ফক্স নিউজ

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:৩২ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণকে সহজভাবে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমেডের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সরাসরি জানিয়েছেন যে—ইরানের এই সিদ্ধান্তে তিনি ‘খুশি নন’।

ব্রায়ান কিলমেড জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, ‘আমি খুশি নই’।

বিশেষ করে মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী নেতা হিসেবে বেছে নেওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না।

যদিও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এ বিষয়ে জনসমক্ষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে ব্যক্তিগত আলাপে তার এই অসন্তোষ নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।

এর আগে ট্রাম্প মোজতবা খামেনিকে একজন ‘লাইটওয়েট’ বা অযোগ্য নেতা হিসেবে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে, ইরানের নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রেরও কথা বলার অধিকার থাকা উচিত।

মোজতবা খামেনির নিয়োগকে ইরান যেখানে তাদের অভ্যন্তরীণ বিজয় এবং ‘রেড লাইন’ হিসেবে দেখছে, সেখানে ট্রাম্পের এই ‘অখুশি’ হওয়ার বার্তাটি ইঙ্গিত দিচ্ছে যে—ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ ও কূটনৈতিক টানাপড়েন আরও দীর্ঘায়িত হতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান ইরানের ওপর চাপ আরও বাড়িয়ে দিতে পারে, কারণ তিনি ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে—যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো ইরানি নেতাই ‘বেশিদিন টিকতে পারবে না’।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর