মাদকের টাকার জন্য নিজের ঘরেই আগুন দিলেন যুবক, পুলিশে দিলো এলাকাবাসী

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার দাবিতে নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎ রায় বিশু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) দুপুরে শহরতলীর আউড়াপোল এলাকায় এই ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ ওই এলাকার অতুল রায়ের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তার অত্যাচারে টিকতে না পেরে মা, স্ত্রী ও সন্তান বাড়ি ছেড়ে ঢাকা চলে যেতে বাধ্য হন।

রোববার সকালে টাকার দাবিতে আবারও পরিবারের সঙ্গে কলহ শুরু করেন তিনি। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের ঘরেই আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা বিশ্বজিৎকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী জানিয়েছে, ওই যুবক মাদকাসক্ত এবং নিজের ঘরেই আগুন দিয়েছেন। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। এটি তার বাবার ঘর হওয়ায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর