ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না: ট্রাম্প

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০২:০৪ পিএম

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে যখন তেহরানে সাজসাজ রব, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে এল এক বিস্ফোরক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের ‘সবুজ সংকেত’ ছাড়া ইরানের নতুন কোনো শাসকের স্থায়িত্ব বেশি দিন টিকবে না। অন্যদিকে, তেহরানও পাল্টা হুংকার দিয়ে বলেছে, কোনো আত্মসমর্পণ নয়, লড়াই চলবে শেষ পর্যন্ত।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পরবর্তী নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের সমর্থন না পান, তবে তিনি খুব বেশিদিন টিকবেন না। ট্রাম্পের এই মন্তব্যে পরিষ্কার যে, তিনি ইরানের অভ্যন্তরীণ উত্তরাধিকার প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করতে চান।


ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে, এমন খবরের ভিত্তিতে ট্রাম্প তাকে ‘অযোগ্য’ ও ‘হালকা’ নেতা বলে উপহাস করেন। এমনকি ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি যখন এক্সে ট্রাম্পকে ‘রক্তের বদলা’ নেওয়ার হুমকি দেন, তখন ট্রাম্প তা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলেন, “সে কে আমি জানি না, আর পরোয়াও করি না।”

ট্রাম্পের দাবি, তিনি প্রতি ১০ বছর অন্তর মধ্যপ্রাচ্যে ফিরে এসে একই যুদ্ধ লড়তে চান না। তাই এবার তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং একটি ‘গ্রহণযোগ্য’ নেতৃত্ব নিশ্চিত করতে চান। গত শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, ইরানের সাথে কোনো চুক্তি হবে না, শুধু 'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া! তাঁর এই মন্তব্য তেহরান সোজা জানিয়েছে, আত্মসমর্পনের প্রশ্নই উঠে না।


তিনি আরও যোগ করেন, একবার যদি একটি ‘মহান ও গ্রহণযোগ্য’ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তবে যুক্তরাষ্ট্রই ইরানকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে এনে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলবে। ট্রাম্পের এই প্রস্তাবকে হেসেই উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি সোজা জানিয়ে দেন, ইরান কারও অভ্যন্তরীণ হস্তক্ষেপ বরদাস্ত করবে না।

আরাগচির কড়া বার্তা, না আত্মসমর্পণ, না যুদ্ধবিরতি। গত বছরের ১২ দিনের যুদ্ধের পর যে যুদ্ধবিরতি হয়েছিল, এবার তেমন কিছু হবে না। তিনি বলেন, তারা বছরে দুবার আক্রমণ করবে আর আমরা প্রতিবার যুদ্ধবিরতি মানব, এমনটা আর হবে না।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমা চাওয়ার বিষয়টি ব্যাখ্যা করে আরাগচি বলেন, এটি আসলে মার্কিন আগ্রাসনে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ মাত্র। প্রকৃত ক্ষমা চাওয়া উচিত মার্কিন প্রেসিডেন্টের।


ইরান বর্তমানে তাদের নতুন সর্বোচ্চ নেতার অভিষেক উপলক্ষে দেশব্যাপী সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিচ্ছে, ইরানের বর্তমান শাসনের ভেতর থেকেও যদি কোনো ‘ভালো নেতা’ উঠে আসে, তবে তারা তাকে মেনে নিতে পারে। কিন্তু সেই ‘ভালো নেতা’র সংজ্ঞা কী, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।


আট দিন আগে আলী খামেনির মৃত্যুর পর শুরু হওয়া এই সংঘাত এখন আর শুধু সামরিক নয়, বরং চরম রাজনৈতিক ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে। ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ বনাম আরাগচির ‘দীর্ঘস্থায়ী প্রতিরোধ’ মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল, সিএনএন, এনবিসি

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর