নরসিংদীতে একই মহল্লার দুই বাড়িতে দুই বন্ধুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

নরসিংদীর একই মহল্লার আলাদা দুটি বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলায়  ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত ওই দুই যুবক একে অপরের বন্ধু বলে জানা গেছে।

নিহতরা হলেন—মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং একই মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্না গালিব মিম তার বাড়িতে একাই বসবাস করতেন। তার বাবা-মা অন্যত্র থাকেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ঘরের আড়ার সঙ্গে মিমের পা খাটে লাগানো অবস্থায় ঝুলন্ত ও পচন ধরা মরদেহ দেখতে পায় পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই মিম আত্মহত্যা করেছেন।

মিমের মরদেহ উদ্ধারের খবরের মধ্যেই পুলিশ জানতে পারে পাশের আরেকটি বাড়িতে শেখ শরিফের মরদেহ ঝুলছে। শরিফের ঘরের দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে খাটে পা লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, শরিফের বাড়িতে তার অসুস্থ মা থাকলেও তিনি বিষয়টি টের পাননি। ধারণা করা হচ্ছে, গত ২৪ ঘণ্টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।

পলাশ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত দুইজন পরস্পর বন্ধু ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তারা মাদকাসক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত জানা সম্ভব হবে।

একাত্তর/এসি
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর