করোনার শনাক্তের ৫৫০ তম দিনে ৫৮ মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৬ এএম

দেশে করোনা সংক্রমণের ৫৫০ তম দিনে করোনায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৮৮ জন। এখনও পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৯৪ জনের।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এখনও পর্যন্ত ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।

দেশে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৯ হাজার ৮৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় আট দশমিক ৭৬ শতাংশ শনাক্তের হার নিয়ে এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৭৬ শতাংশ

২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৪৯৫টি, আর পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৪১টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৭৫ হাজার ৯১২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৮৬ হাজার ৬৫৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৩ লাখ ৮৯ হাজার ২৫৯টি।

করোনায় মারা যাওয়া ৫৮ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, আর নারী ২৩ জন। দেশে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ২৯৪ জন এবং নারী ৯ হাজার ৫০০ জন।

মৃতদের বয়স বিবেচনায় ১০০ বছরের ঊর্ধ্বে রয়েছেন একজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয় জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই জন।

মারা যাওয়া ৫৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের তিন জন, খুলনা বিভাগের পাঁচ জন, সিলেট বিভাগের আট জন এবং রংপুর বিভাগের একজন।

৫৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে আট জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: প্রতিশ্রুত টিকা দ্রুতই পাবে বাংলাদেশ: দোরাইস্বামী

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ লাখ ১১ হাজার ৯২১ জনের। সুস্থ হয়েছেন ২০ কোটি ৫০ হাজার ১০৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ৯৩৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২২ কোটি ৩৫ লাখ ২ হাজার ৯৫৭ জন।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর