রূপগঞ্জে অতিরিক্ত তেল দাবিতে ফিলিং স্টেশন কর্মীদের মারধর

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

নারায়ণগঞ্জে চাহিদামতো ‘অতিরিক্ত’ তেল না দেওয়ায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ পাঁচজনকে মারধরের অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা জোর করে মোটরসাইকেলে তেল ভরে টাকা না দিয়ে চলে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলার  রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় কর্তৃপক্ষ পাম্পটি বন্ধ করে দিলে ভোগান্তিতে পড়েন চালকেরা। পরে শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পাম্পটি পুনরায় চালু করা হয়।

ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, রূপগঞ্জে ১৪টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি তেল পাওয়া যাচ্ছে। কিন্তু সেখানেও পর্যাপ্ত তেল নাই। সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সবাই যেন কিছু কিছু তেল পায়, সেজন্য এ ব্যবস্থায় তেল দেওয়া হচ্ছিলো। সেই মোতাবেক তারা যানবাহনগুলোতে তেল সরবরাহ করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের সহযোগী ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেলে ১৫-১৬ জন যুবক পাম্পে আসেন। তারা ওই নিয়মের তোয়াক্কা না করে নিজেদের চাহিদামতো অতিরিক্ত অকটেন দাবি করেন।

কর্তৃপক্ষ এতে অপারগতা প্রকাশ করলে আরমান ও তার লোকজন উত্তেজিত হয়ে ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করেন। একপর্যায়ে তারা জোর করে টাকা না দিয়েই মোটরসাইকেলে তেল নিয়ে চলে যান। ঘটনার পর কর্তৃপক্ষ পাম্পের কার্যক্রম স্থগিত করে দেয়।

খবর পেয়ে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুনরায় তেল সরবরাহ শুরু করান। এ সময় সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান বলেন, ফিলিং স্টেশন বন্ধ থাকার খবর শুনে ঘটনাস্থলে এসে সেটি পুনরায় চালু করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিটি পাম্পে নজরদারি বাড়ানো হয়েছে যেন তেল সরবরাহে কোনো সমস্যা না হয়।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর