গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, বিছানায় মিললো পুরুষাঙ্গের অংশ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমালাগছি সড়কের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম ববিতা বেগম। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের ভেতর বিছানায় ববিতার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে মরদেহের পাশ থেকে একটি বিচ্ছিন্ন পুরুষাঙ্গ উদ্ধার হওয়ায় ঘটনাটি নিয়ে রহস্য দানা বেঁধেছে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী হারুন পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, ঘটনার পর হারুনকে বাড়িতে পাওয়া যায়নি, যা নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

একাত্তর/আরএ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর