মার্কিন সেনাদের জন্য 'নরক' সাজিয়ে রেখেছে ইরান

তেহরান টাইমসে চাঞ্চল্যকর প্রচ্ছদ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধংদেহী মনোভাব এখন এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে। তেহরান থেকে প্রকাশিত দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর রোববারের প্রচ্ছদ যেন সেই বারুদেই দেশলাই ঠুকে দিয়েছে। প্রচ্ছদের বিশাল শিরোনাম- ‘ওয়েলকাম টু হেল’ (নরকে স্বাগতম)।

ওয়াশিংটনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে পত্রিকাটি লিখেছে, যদি কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে পা রাখে, তবে তারা শুধুই ‘কফিনে চড়েই’ ফিরবে।

তেহরানের এ রণহুঙ্কার এমন এক সময়ে এল যখন মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও দশ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এই খবর চাউর হতেই জল্পনা তুঙ্গে, হোয়াইট হাউস কি তবে ইরানের ভেতরে বড় কোনো স্থল অভিযানের ছক কষছে? যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে বলছেন শান্তি আলোচনার কথা, কিন্তু পর্দার আড়ালে যুদ্ধের দামামা অন্য সুর বাজাচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালেএ তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ময়দানে ট্রাম্পের সামরিক বিকল্পগুলো আরও জোরালো করতেই এই বাড়তি সেনা মোতায়েন। আগে থেকেই মোতায়েন থাকা হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনাদের সাথে যোগ দেবে এই নতুন বহর।

তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তেহরানের এক শীর্ষ কর্মকর্তা সোজা জানিয়ে দিয়েছেন, আমেরিকার কোনো স্থল আক্রমণের চেষ্টা করা হলে তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ‘অ্যাক্টিভেট’ করে দেবে। যার অর্থ, লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে যুদ্ধের এক নতুন ফ্রন্ট খুলে দেওয়া।

মজার ব্যাপার হলো, একদিকে ট্রাম্পের রণসজ্জা বাড়ছে, অন্যদিকে তিনি সাংবাদিকদের বলছেন, যুদ্ধ শেষের আলোচনা নাকি খুবই ভালো চলছে! এমনকি ইরানের জ্বালানি অবকাঠামোতে আরও হামলার যে সময়সীমা তিনি দিয়েছিলেন, সেটিও আপাতত পিছিয়ে দিয়েছেন। অর্থাৎ, একদিকে গাজর দেখানো, অন্যদিকে লাঠি উঁচিয়ে রাখা, ট্রাম্পের চিরচেনা সেই ‘ডাবল গেম’।

এদিকে, রণক্ষেত্রে উত্তাপ কমছে না বিন্দুমাত্র। শুক্রবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনী তেহরানের প্রাণকেন্দ্রে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

এর কয়েক ঘণ্টা পরই লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিগুলোতেও বৃষ্টির মতো বোমা বর্ষণ করেছে ইসরাইল। পাল্টা জবাবে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের যোদ্ধারা ইসরাইলি সেনাদের সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোঁয়া আর বারুদের গন্ধে ভারী। তেহরানের ‘নরকে স্বাগতম’ বার্তা আর ওয়াশিংটনের সেনাবহর পাঠানোর এই খেলা বিশ্বকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর