ইরান যুদ্ধের প্রতিবাদে কাঁপছে ওয়াশিংটন থেকে প্যারিস

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

ইরান যুদ্ধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে ‘নো কিংস’ (রাজতন্ত্র নয়) র‍্যালিতে যোগ দিয়েছেন বিশাল জনস্রোত। এই বিক্ষোভের মূল কেন্দ্র ছিল মিনেসোটা, যেখানে আয়োজকরা আশা করেছিলেন লাখো মানুষের উপস্থিতিতে এক গণ-বিক্ষোভের সূচনা হবে। তাদের দাবি, শেষ পর্যন্ত ৯০ লাখ মানুষের সমাবেশ হয়ে যাবে।

সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটল চত্বর এবং সংলগ্ন রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নেন। অনেকের হাতে ছিল আমেরিকার উল্টানো পতাকা, যা ঐতিহাসিকভাবে চরম দুর্দশা বা সংকটের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

ছবি: সংগৃহীত
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কিংবদন্তি রক তারকা ব্রুস স্প্রিংস্টিন। তিনি ফেডারেল এজেন্টদের গুলিতে রেনি গুড এবং অ্যালেক্স প্রেত্তির মর্মান্তিক মৃত্যুর স্মরণে এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে রাজপথে নামা মিনেসোটাবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘স্ট্রিটস অফ মিনিয়াপলিস’ গানটি পরিবেশন করেন। গান শুরুর আগে স্প্রিংস্টিন বলেন, আপনাদের শক্তি ও প্রতিশ্রুতি আমাদের মনে করিয়ে দেয়, এটাই আসল আমেরিকা। মার্কিন শহরগুলোতে চলমান আগ্রাসন মেনে নেয়া হবে না।"

ছবি: সংগৃহীত
নিউইয়র্কের মতো ডেমোক্র্যাট ঘাঁটি থেকে শুরু করে আইডাহোর ছোট শহর ড্রিগস- যেখানে ২০২৪ সালে ট্রাম্প ৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন; সর্বত্রই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আয়োজকদের দাবি অনুযায়ী, জুন ও অক্টোবরের আগের দুটি র‍্যালিতে যথাক্রমে ৫০ লাখ ও ৭০ লাখ মানুষ অংশ নিয়েছিল। শনিবার এই সংখ্যা ৯০ লাখে পৌঁছাবে বলে তারা আশা করছেন। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যে মোট ৩,১০০টিরও বেশি কর্মসূচি নিবন্ধিত হয়েছে।

ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে কয়েকশ মানুষ লিংকন মেমোরিয়াল হয়ে ন্যাশনাল মলে মিছিল করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— "মুকুট নামাও, হে ভাঁড়" এবং "শাসন বদল শুরু হোক নিজের ঘর থেকে।" মিছিলে ঢাক-ঢোল বাজিয়ে স্লোগান দেওয়া হয়, "কোনো রাজা চলবে না।" সিয়াটেল থেকে আসা বিল জারচো জানান, তারা বিদ্রূপের মাধ্যমে স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদ করছেন, কারণ শাসকরা উপহাস সহ্য করতে পারে না।

ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এই বিক্ষোভকে ‘বামপন্থী অর্থায়নে পরিচালিত নেটওয়ার্কের কাজ’ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে এতে সাধারণ মানুষের সমর্থন নেই। অন্যদিকে, রিপাবলিকান ন্যাশনাল কংগ্রেসনাল কমিটি একে ‘বিদ্বেষমূলক র‍্যালি’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে।

ছবি: সংগৃহীত
অভিবাসন নীতি ছাড়াও ইরান যুদ্ধ এবং ট্রান্সজেন্ডার অধিকার খর্ব করার মতো বিষয়গুলো ছিল বিক্ষোভকারীদের অভিযোগের তালিকায়। সান ডিয়েগোতে প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক ডোনা লিবারম্যান বলেন, ট্রাম্প চান আমরা যেন প্রতিবাদ করতে ভয় পাই, কিন্তু তিনি ভুল ভাবছেন।

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অঙ্গনেও এই প্রতিবাদের ঢেউ লেগেছে। ইতালির রোমে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধের প্রতিবাদে মিছিল করেন। লন্ডনে বিক্ষোভকারীরা ‘ইরান যুদ্ধ বন্ধ করো’ এবং ‘বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ ব্যানার নিয়ে রাজপথে নামেন। প্যারিসের বাস্তিল চত্বরে জড়ো হয়েছিলেন ফ্রান্সে বসবাসরত আমেরিকানরা। প্যারিস ইভেন্টের আয়োজক অ্যাডা শেন বলেন, আমি ট্রাম্পের সকল অবৈধ, অনৈতিক এবং অবিবেচনাপ্রসূত অন্তহীন যুদ্ধের প্রতিবাদ করছি।

তথ্যসূত্র: সিএনএন-এনডিটিভি-রয়টার্স-বিবিসি-আল জাজিরা

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর