তেল আবিবে ক্ষেপণাস্ত্র বৃষ্টি, পুড়ে ছাই একাধিক গাড়ি

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

ইরানের পক্ষ থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর, মধ্য ইসরাইলের বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। এর ফলে বেশ কয়েকটি গাড়িতে ভয়াবহ ও সিরিজ আগুনের ঘটনা ঘটেছে এবং জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন। তেল আবিব জেলাসহ মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরাইলের যেসব জায়গা থেকে আঘাতের খবর পাওয়া গেছে, সেখানে তাদের তল্লাশি ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছানোর চেষ্টা করছে। তেল আবিবের সমুদ্র সৈকতের প্রমোদ উদ্যানেও ধ্বংসাবশেষ পড়ার পর সেখানে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা গেছে।

আইডিএফ’র একজন মুখপাত্র সিএনএন’কে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির ধরন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনো 'ক্লাস্টার মিউনিশন' বা গুচ্ছবোমার আঘাত হতে পারে। ইরান এর আগেই ঘোষণা দিয়েছিল যে, তারা ইসরাইলকে লক্ষ্য করে নতুন দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

উল্লেখ্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হলেও, সেই ধ্বংসাবশেষ বা খণ্ডবিখণ্ড অংশগুলো জনবহুল এলাকায় আছড়ে পড়ায় এই ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর