ইরানকে চুক্তি ও ধ্বংসের মধ্যে একটি বেছে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম

ইরানের সাথে চলমান সংঘাতের মাঝেই এক অভাবনীয় ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি তেহরানকে উদ্দেশ্য করে বলেছেন, আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, মনে রাখবেন, আমি ইরানকে একটি চুক্তিতে আসার অথবা হরমুজ প্রণালী খুলে দেয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম। এখন সময় শেষ হয়ে আসছে, আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বর মহান!

ট্রাম্পের এই সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যে এক মহাপ্রলয়ংকারী যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন, কোনো ধরনের সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি ত্যাগ করতে হবে।

এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সামরিক তৎপরতা কমানোর মতো কঠিন শর্ত রয়েছে। ওয়াশিংটন চাইছে ইরানকে একটি নিরস্ত্রীকরণ চুক্তিতে বাধ্য করতে।

মজার বিষয় হলো, ট্রাম্প যখন এই চরম বার্তা দিচ্ছেন, তখনো গত শুক্রবার ইরানের আকাশে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যের কোনো সন্ধান মেলেনি। মার্কিন বাহিনী এখনো সেই নিখোঁজ সদস্যের জন্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নিজের পোস্টে এই বিমান ভূপাতিত হওয়া বা নিখোঁজ পাইলট প্রসঙ্গে কোনো সরাসরি মন্তব্য করেননি ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ৪৮ ঘণ্টার এই সময়সীমা ঘোষণার মাধ্যমে ট্রাম্প যুদ্ধের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ওয়াশিংটন যে চরম ক্ষুব্ধ, ট্রাম্পের এই ‘নরক নামিয়ে আনা’র হুমকি তারই বহিঃপ্রকাশ।

আগামী দুই দিন পুরো বিশ্ব তাকিয়ে থাকবে মধ্যপ্রাচ্যের দিকে, তেহরান কি নতি স্বীকার করবে, নাকি বড় ধরনের কোনো সামরিক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হবে, তা এখন সময়ের অপেক্ষা।

তথ্যসূত্র: ফক্স নিউজ- হিন্দুস্তান টাইমস-এনডিটিভি

এআরএস
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
মধ্যপ্রাচ্যে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত এবার চরম সংকটময় মোড় নিয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে রক্ষণাত্মক অবস্থানে থাকা সৌদি আরব এখন...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাত মাস ধরে চলা যুদ্ধ নতুন এক রক্তক্ষয়ী মোড়ে এসে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে রকেট ও ড্রোন হামলা এবং জবাবে সৌদি বিমান বাহিনীর ইয়েমেনে নির্বিচারে...
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর