ইরান থেকে নিখোঁজ মার্কিন কর্মকর্তাকে উদ্ধারের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

ইরানে মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ সেই অস্ত্র কর্মকর্তাকে উদ্ধারের খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত সাহসিকতাপূর্ণ এক অভিযানের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, উই গট হিম! (আমরা তাকে পেয়েছি)। গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে। আমাদের অবিশ্বাস্য এক ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন।

মার্কিন প্রেসিডেন্ট এই উদ্ধার অভিযান সম্পর্কে আরও জানান, কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তার অবস্থান মার্কিন সামরিক বাহিনী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছিল এবং তাকে উদ্ধারের জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছিল।

এই অভিযানে অংশ নেওয়া শক্তির বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, তাকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত কয়েক ডজন বিমান পাঠিয়েছিল।

তিনি আরও জানান, উদ্ধার কর্মকর্তা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

ইরানের আকাশে মার্কিন আধিপত্যের দাবি করে ট্রাম্প বলেন, একজন আমেরিকানও নিহত বা আহত হওয়া ছাড়াই এই দুটি অভিযান সফলভাবে সম্পন্ন করা আবারও প্রমাণ করে যে, ইরানের আকাশে আমাদের আকাশসীমা নিয়ন্ত্রণ ও শ্রেষ্ঠত্ব বজায় রয়েছে।

একাত্তর/আরএ
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর