হজের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্য রাখতে চায় সরকার: পর্যটন প্রতিমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম

আগামী বছর হজের খরচ মধ্যবিত্তের নাগালের মধ্য রাখতে চায় সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, হজে যে খরচ হচ্ছে তা থেকে কীভাবে খরচ কমানো যায় সেটি নিয়ে তারা কাজ করছেন। বিমান ভাড়া ইতোমধ্যে ১২ হাজার টাকা কমানো হয়েছে। 

ক্যাম্পের ক্যান্টিনে খাবারের মান নিয়ে হজ যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, কোনো হজ যাত্রী যাতে আর কোনো প্রশ্ন না তুলে সে বিষয়ে লক্ষ্য রাখছেন তারা। 

এছাড়া মশার উপদ্রব নিয়ে অভিযোগ করার পর কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করছেন বলেও জানান তিনি। 

আজ হজ যাত্রার তৃতীয় দিনে তিনটি এয়ারলাইন্সের ১৩টি ফ্লাইটে পাঁচ হাজারের বেশি যাত্রী সৌদি যাবেন। ইতোমধ্যে ১৬ ভাগ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এবারের বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজ যাত্রী হজ পালন করবেন।

আরবিএস
আগামী অক্টোবরের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা হবে এবং বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও...
আগামীতে হজযাত্রীদের খাবারের ব্যয়সহ সামগ্রিক হজ প্যাকেজের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ প্যাকেজের...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর