অসভ্যতাকে স্পষ্টভাবে না বলার সময় এখনই: মুশফিক

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

অসভ্যতা ও অভদ্রতাকে বাকস্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা অর্জনের লড়াইয়ের অন্যতম ব্যক্তিত্ব ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বাকস্বাধীনতা চর্চা ও সম্মানহানির বিষয়টি যখন সামনে আসছে তখন নিজের মতামত তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। 

সেই পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, “ব্যবহারে বংশের পরিচয়” কথাটি পুরোনো হলেও নির্মোহ সত্য। কিছু মানুষের ভাষা আচরণ আর মানসিকতা এমন এক অন্ধকারের ইঙ্গিত দেয়, যেন আমরা আধুনিকতার মুখোশ পরে জাহেলিয়াতের ছায়াতেই হাঁটছি। 

তার দৃষ্টিতে অসভ্য সেই মানুষদের সংখ্যা একেবারেই কম উল্লেখ করে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ার কোলাহলে তাদের কণ্ঠই যেন সবচেয়ে উচ্চস্বরে প্রতিধ্বনিত হয়। এই বিষাক্ত আচরণ শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বিদেশেও আমাদের একটি অসহিষ্ণু এবং অস্থির সমাজ হিসেবে তুলে ধরছে। বিশ্ববিদ্যালয় থেকে গ্রাম্য সালিশ, এক ধরনের অসুস্থ আগ্রাসন, অশ্রদ্ধা আর উগ্রতা চোখে পড়ে।

হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাবেক এই সাংবাদিক বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় সরকারের উদারনীতির সুযোগে বিকৃত তথ্য ছড়ানো, নোংরা ফটো কার্ড আর গুজব রটিয়ে চরিত্রহননেও মত্ত একটি গোষ্ঠী নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় সামান্য বাধাপ্রাপ্ত হলেই নেমে পড়ছে কল্পকাহিনির পসরা সাজিয়ে। ঝগড়া যেন এখন বিনোদন, রগচটা মানে ব্যক্তিত্বসম্পন্ন, আর বিশৃঙ্খলাই যেন কোনো কোনো ক্ষেত্রে সাহসের নতুন সংজ্ঞা।

সুনির্দিষ্ট সেই মহল সোশ্যাল মিডিয়ায় চলমান এই বিশৃঙ্খলতার মাঝে নারীকে টেনে আনছে বলেও মন্তব্য করেন তিনি বলেন, নারীর মর্যাদা যেমন ক্ষতবিক্ষত হচ্ছে, তেমনি বিস্ময়কর, কিছু পুরুষ “শালীনতা”র দোহাই দিয়ে নিজের ভাষাকেই করে তুলছে সবচেয়ে অশালীন ও অশ্রাব্য। আবার আমাদের এ-ও দেখতে হয় যে, কোনো জায়গায় নারীও কোমর বেঁধে নেমে পড়ছে পুরুষের সাথে মল্লযুদ্ধে! আর সেখানের বীরপুরুষটিতো বেপরোয়া।

'ইজ্জত-আব্রু কি কেবল নারীর জন্য? অবশ্যই নয়, নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য। সময় এখনই, দেশে আইনি সংস্কারের পাশাপাশি নিজেদের মন-মানসিকতার সংস্কার এবং অসভ্যতাকে স্পষ্টভাবে না বলার, যোগ করেন মুশফিকুল ফজল আনসারী।

আরবিএস
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সরকারি নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। গত বুধবার (১ এপ্রিল) দেশে ফিরে ঢাকা অফিসে যোগদান করেন তিনি। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে সক্রিয় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এবারের ঈদ ছিল ভিন্ন মাত্রার এক...
মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও হোয়াইট হাউজে বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে প্রতিনিধিত্ব করে মানুষের গণতান্ত্রিক লড়াই ও মানবাধিকার...
মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর