ইরান-যুক্তরাষ্ট্র দূরত্ব কমাতে পর্দার আড়ালে ব্যস্ত পাকিস্তান

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মুকোমুখি কূটনৈতিক প্রচেষ্টায় সাময়িক স্থবিরতা আসলেও, পর্দার আড়াল থেকে সমঝোতার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে , মুখোমুখি বৈঠক স্থগিত হলেও, ভার্চুয়ালি আলোচনার মাধ্যমে দু’দেশের মধ্যে দূরত্ব কমানোর কাজ চলছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করার পর শান্তি প্রচেষ্টার আশা কিছুটা ম্লান হয়ে পড়ে।


ট্রাম্প সোজা জানিয়ে দিয়েছেন, ইরান যদি চুক্তি করতে চায় তবে তারা সরাসরি ফোন করতে পারে। তাঁর মতে, বারবার দীর্ঘ বিমান যাত্রা করার চেয়ে ফোনে কথা বলাই শ্রেয়। তিনি জোর দিয়ে বলেছেন, চুক্তির শর্ত অত্যন্ত সাধারণ, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

এদিকে আলোচনার জন্য প্রস্তুত করা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এক সপ্তাহ লকডাউনে থাকার পর পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে। যে বিলাসবহুল হোটেলটি আলোচনার ভেন্যু হিসেবে খালি করা হয়েছিল, তা এখন জনসাধারণের জন্য উন্মুক্ত। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, কোনো সুনির্দিষ্ট সমঝোতা স্মারক বা খসড়া তৈরি না হওয়া পর্যন্ত আপাতত সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতেও স্পষ্ট হয়ে উঠছে। লোহিত সাগর ও কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সোমবার তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ২.৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮ ডলারে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বৃদ্ধি করেছে এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।


ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরই মধ্যে পাকিস্তান ও ওমান সফর শেষ করে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। সেখানে তিনি মিত্র দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। ইরানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, আলোচনার প্রথম ধাপে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে কথা হবে, আর পারমাণবিক ইস্যুটি পরের ধাপের জন্য রাখা হবে। তবে যুক্তরাষ্ট্র এই ধাপে ধাপে এগিয়ে যাওয়ার ফর্মুলায় এখনো পুরোপুরি সায় দেয়নি।

অন্যদিকে লেবানন সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এপ্রিলের মাঝামাঝিতে হওয়া যুদ্ধবিরতির পর গত রবিবার ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন, যেখানে ইসরাইলি হামলায় ১৪ জন নিহত হয়েছেন। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত তারা কোনো শান্তি আলোচনায় যাবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে কূটনীতি ও রণক্ষেত্রের লড়াই এখন এক চরম পরীক্ষার সম্মুখীন।

তথ্যসূত্র: রয়টার্স

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর