পূর্ণমাত্রায় ভিসা পরিষেবা চালুর পথে ঢাকা-দিল্লি

আপডেট : ০২ মে ২০২৬, ০৫:০৮ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায় ভিসা পরিষেবা চালুর কার্যক্রম। বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা প্রদান শুরু করলেও, ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে বলে দেশটির দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদনে জানিয়েছে।

গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন। বর্তমানে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই এবং চেন্নাইয়ের কনস্যুলার বিভাগগুলো পূর্ণোদ্যমে কাজ করছে।


বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত করা হলেও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তা পুনরায় চালু হয়েছে। গত দুই মাসে প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে ব্যবসা, পর্যটন ও চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদান করা হয়েছে।

ভারত সরকার জানিয়েছে, নিরাপত্তার কারণে বছর দুই আগে ভিসা পরিষেবা বিঘ্নিত হলেও তা কখনোই পুরোপুরি বন্ধ করা হয়নি। বর্তমানে প্রাক-ডিসেম্বর পরিস্থিতির তুলনায় প্রায় ১৫-২০ শতাংশ সক্ষমতায় ভিসা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসা এবং পারিবারিক জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেয়ার পর এই প্রক্রিয়া গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

গত ফেব্রুয়ারিতে লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেন, যা সম্পর্কের উন্নয়নের একটি ইতিবাচক সংকেত ছিল।


ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার পাশাপাশি দুই দেশ অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগের ওপর জোর দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশে তৈরি হওয়া জ্বালানি সংকট মেটাতে ভারত সম্প্রতি বাংলাদেশে ডিজেল পাঠিয়েছে। ভিসা ব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার পর উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিনিয়োগের বিষয়েও আলোচনার পথ প্রশস্ত হবে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বিদেশি পর্যটকদের ২০ শতাংশই আসে বাংলাদেশ থেকে। ২০২৩ সালে প্রায় ২১.২ লাখ বাংলাদেশি ভারত সফর করলেও ২০২৫ সালে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা বিধিনিষেধের কারণে এই সংখ্যা কমে ৪.৭ লাখে দাঁড়িয়েছিল। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় মিশনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির পর ভিসা অ্যাপয়েন্টমেন্ট কমিয়ে দেওয়া হয়েছিল।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের নীতিনির্ধারকরাই মনে করছেন, ভিসা কার্যক্রমের স্বাভাবিকীকরণ কেবল সাধারণ মানুষের যাতায়াতই সহজ করবে না, বরং দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে মূল ভূমিকা পালন করবে।

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর