বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' পেলেন একাত্তরের বিশেষ প্রতিনিধি পার্থ সনজয়

আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:০৯ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' যুগ্মভাবে জিতেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয় এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক আহমেদ রেজা। ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদনের জন্য তারা এ পদক পেলেন। আর প্রিন্ট মিডিয়ায় প্রতিবেদনের জন্যে পদক জিতেছেন ডেইলি স্টারের প্রতিবেদক আহমাদ ইশতিয়াক। 

সোমবার (১৮ মে) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এই আয়োজনে পার্থ সঞ্জয়ের পক্ষ হতে এই পুরস্কার গ্রহণ করেন একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক মুজাহিরুল হক রুমেন।

২০০৮ সাল থেকে বজলুর রহমানের পারিবারিক তহবিল থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় মুক্তিযুদ্ধ জাদুঘর এই বজলুর রহমান স্মৃতি পদক দিয়ে আসছে। 

সেই ধারাবাহিকতায় এ বছর মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্যে 'বজলুর রহমান স্মৃতিপদক ২০২৫' পেলেন এই তিনজন সাংবাদিক।

এদিন পদক জয়ীদের হাতে ক্রেস্ট, সনদ এবং টাকার চেক তুলে দেন আয়োজনের প্রধান অতিথি শিল্পী রফিকুন নবী।  

তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে সরে যাওয়া কখনওই সম্ভব নয়, মুক্তিযুদ্ধকে ধারণ করেই প্রজন্ম থেকে প্রজন্ম আরও এগিয়ে যাবে। 

এদেশের তরুণেরা স্বচক্ষে মুক্তিযুদ্ধ না দেখলেও তারা তাদের হৃদয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমকে ধারণ করেন বলেও জানান শিল্পী রফিকুন নবী।

আরবিএস
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। শিশু-কিশোরদের আঁকা ছবিতে উঠে এসেছে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, সম্প্রীতি ও স্বাধীনতার গৌরবময়...
‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই...
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ ও সিওও শফিক আহমেদ এবং আলোকচিত্রী শহিদুল আলমসহ নিজ নিজ ক্ষেত্রে সফল ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর