বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সম্পন্ন

আপডেট : ২১ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সর্বশেষ হজ ফ্লাইট বিজি-৩৩৫-এর মাধ্যমে এ বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে “হজ ফ্লাইট-২০২৬” উদ্বোধনের মাধ্যমে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পরিবহন করেছে। 

পাশাপাশি ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ সর্বমোট ৭৬,১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিংসহ অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসিআই লিমিটেড এবং ব্রাক ব্যাংক পিএলসির সঙ্গে কোলাবোরেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের মধ্যে বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করে।

এতে আরও বলা হয়, এ বিশাল ও গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও সেবার উৎকর্ষতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও তার সক্ষমতা ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরবিএস
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রিয়জনদের বিদায় জানিয়ে চলতি মৌসুমের পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বাংলাদেশিরা। শনিবার (১৮ এপ্রিল) পাঁচ হাজার ৭৫৯ জন যাত্রী...
উড়োজাহাজে অব্যবহৃত ১০টি টায়ার চুরি করে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দেয়ার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিমানবন্দর থানায় জিডি করেছে বিমান কর্তৃপক্ষ। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে এসে মেহেদী হাসান নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।  
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে দুইজন এবং ব্লুটুথ ডিভাইস ব্যবহারের অপরাধে আরও একজনকে আটক করা হয়েছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর