চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কবে থেকে জানালেন হাইকমিশনার

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম

আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় সাধারণ পর্যটক (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু হচ্ছে। শুরুতে ভারতের পাঁচটি ভিসা আবেদন সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর কুড়িলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানান।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, আজ সকালেই আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার নিয়োগের পরিচয়পত্র জমা দিয়ে এলাম। আমি যখন প্রথম বাংলাদেশের বর্ডারে এসেছিলাম, তখন আমার কাছে সাধারণ মানুষের প্রথম প্রশ্নই ছিলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে। তাই দায়িত্ব নিয়েই এটি সবার আগে চালু করে দিলাম। আপাতত প্রথম পর্যায়ে পাঁচটি সেন্টারে এই নরমাল ট্যুরিস্ট ভিসা চালু হবে।

হাইকমিশনার বলেন, আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী ২৮ জুন থেকে ভিসা আবেদন জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি মেডিক্যাল ভিসা প্রদানও চলতে থাকবে।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।

এর আগে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের প্রবীণ রাজনীতিক ও নতুন এই হাইকমিশনার। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারের কার্যক্রম পরিদর্শনে যান এবং ভিসা প্রত্যাশীদের দুর্ভোগ লাঘবে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

এদিকে ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানায়, ২০২৪ সালের পাঁচ আগস্টে ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রটি সম্পূর্ণরূপে লুণ্ঠিত ও অগ্নিসংযোগের শিকার হয়। বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) হামলার শিকার হয় এবং উন্নয়ন প্রকল্পসমূহে কর্মরত ভারতীয় কর্মকর্তাগণকে হুমকির সম্মুখীন হতে হয়। নিরাপত্তাজনিত হুমকি এবং হাই কমিশনের স্থাপনা ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ওপর হামলার কারণে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়।

ভারতীয় ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর গুরুতর রোগের চিকিৎসার উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করে থাকেন। এই সব মানবিক প্রয়োজনগুলোর কথা বিবেচনায় রেখে, ২০২৪ সালের পাঁচ আগস্ট থেকে নিরাপত্তাজনিত প্রতিকূলতা বিদ্যমান থাকা সত্ত্বেও ভারতীয় হাই কমিশন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ব্যতীত সব ধরণের ভিসা মিলিয়ে দেড় হাজারের  বেশি ভিসা ইস্যু করে আসছে। চিকিৎসা সংক্রান্ত ও অন্য জরুরি ভিসাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াকরণ করা হয়েছে। জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একাত্তর/এসি
ইউরোপের তিন দেশ সার্বিয়া, মেসিডোনিয়া ও মলদোভায় কাজের সুযোগ এবং বৈধ ভিসা পাওয়ার পরও প্রশাসনিক জটিলতায় আটকে আছেন শত শত বাংলাদেশি কর্মী। এ পরিস্থিতি নিরসনসহ জনশক্তি ছাড়পত্র প্রক্রিয়া পুনরায় চালুর...
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশের সঙ্গে ভারত সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়...
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী...
খুলনার রূপসায় একটি দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতা ও স্থানীয় ইট-বালু ব্যবসায়ীকে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আলাদা দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক এসব দুর্ঘটনায় অন্তত সাতটি দেশের ৩০ জন নাগরিক...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনাটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর