ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি। 

জামায়াত আমির বলেন, জুলাই এসেছিল দেশের মানুষকে আয়নাঘর থেকে মুক্তি দেয়ার জন্য, তবে জুলাইয়ের পরেও জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। 

এ সময় জুলাইকে ঘূর্ণিঝড় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, জুলাইয়ের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ফ্যাসিবাদ। 

গণভোটের বিষয়ে তিনি বলেন, গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম। গণভোট বৈধ না হলে দেশে কোনো সরকারও নেই। সরকারের প্রতি অনুরোধ, জনগণের রায়কে অসম্মান করবেন না। জনগণের রায় অস্বীকার করার অতীত পরিণতি ভালো নয়। 

তিনি আরও বলেন, জনগণের রায়কে যারা অপমান করেছে ইতিহাস থেকে তাদের চরম শিক্ষা নিতে হবে। 

জনগণের অধিকার আদায়ে বিপ্লব অনিবার্য হলে লড়াই করার জন্য প্রস্তুতিও নেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।

আরবিএস
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর