মোদীর ক্ষমার দাবিতে অনড় রাহুলসহ শীর্ষ বিরোধীরা

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস এমপি রাহুল গান্ধী এই পদত্যাগকে শিক্ষার্থীদের বড় জয় হিসেবে অভিহিত করেছেন এবং শিক্ষা ব্যবস্থায় জরুরি ও কার্যকর সংস্কারের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের একতায় প্রধানমন্ত্রীর জেদ হেরে গেছে বলেও উল্লেখ করেছে কংগ্রেস।

এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, প্রধান পদত্যাগ করেছেন, ভালো কথা। তবে এখন সরকারকে শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস ভারতের শিক্ষা ব্যবস্থাকে দখল করে উইপোকার মতো ধ্বংস করছে। তার মতে, ছাত্র আন্দোলনের চাপে সরকার নতিস্বীকার করতে বাধ্য হলেও আন্দোলন এখনও শেষ হয়নি।


ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং এআইসিসি’র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ স্পষ্ট করেছেন যে, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও পেলেট গান ব্যবহারের মতো পুলিশি বর্বরতার তদন্ত করতে হবে। দোষী পুলিশ ও নির্দেশদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং প্রধানমন্ত্রীকে দেশের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এটিকে অহংকারের বিরুদ্ধে যুব সমাজের জয় বলে বর্ণনা করেছেন। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা জানান, দেশের যুবসমাজ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের অধিকার ছিনিয়ে আনতে শুরু করেছে। লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ সম্প্রতি মন্ত্রিসভায় পাশ হওয়া অ্যান্টি-পেপার লিক বিলের প্রসঙ্গ টেনে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সামগ্রিক সংস্কারের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশি বাধা ও ভয় দেখানোর রাজনীতি বন্ধ করা উচিত।


সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন, এই আন্দোলন থেকে সরকারের শিক্ষা নেয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হয়। এটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক ছাত্র সমাজ ও যুবশক্তির ঐতিহাসিক জয়। রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ কটাক্ষ করে বলেন, নিজের কণ্ঠ শুনতে ভালোবাসেন এমন প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত ভারতের তরুণ প্রজন্ম তাদের কথা শুনতে বাধ্য করেছে।

আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বিষয়টিকে গণতন্ত্রের বড় জয় বলে অভিহিত করেন। তিনি প্রতিবাদী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্র সমাজের এই ঐক্যবদ্ধ কণ্ঠ সরকারের অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে। সংসদীয় কৌশল ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিরোধী সাংসদরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে পুলিশ কী পদক্ষেপ নেয় এবং প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সরকার কী প্রতিক্রিয়া দেখায়, তা পর্যবেক্ষণ করে জোটসঙ্গীদের সাথে আলোচনার মাধ্যমে সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর