জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের শ্রদ্ধা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশ সেনা, নৌ ও বিমান—তিন বাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম প্রদান করা হয়। এ সময় বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি রয়েছে তার।

একাত্তর/এসি
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রশিক্ষণ ও বিমান যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর