কেশমে হামলার জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তাণ্ডব

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

ইরানের কেশম দ্বীপে চলমান মার্কিন আগ্রাসনের জবাবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আহমেদ আল-জাবেরে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি ওয়াশিংটন।  

ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ‘সায়েকা’ (বজ্রপাত) অভিযানের ২৭তম ধাপে এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর সাম্প্রতিক হামলা ও দক্ষিণ ইরানের কেশম দ্বীপে আবাসিক বাড়িঘরে হামলার জবাবে শুক্রবার (৩১ জুলাই) ভোরে ইরানি সেনাবাহিনীর আত্মঘাতী ড্রোন দিয়ে কুয়েতের আহমাদ আল-জাবের ঘাঁটিতে অবস্থিত যুদ্ধবিমানের হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদামে হামলা চালানো হয়।

কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিটি আমেরিকার বিমান ও নজরদারি অভিযানে প্রধান ভূমিকা পালন করে এবং অপারেশনাল ভূমিকার বাইরেও এটি মার্কিন বাহিনীর বিমান সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের বাসস্থানে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে মানবিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং প্রতারক শত্রুর যুদ্ধাপরাধের আরেকটি দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে। 

তেহরান বলছে, এই অপরাধ, নিষেধাজ্ঞা এবং হুমকিগুলো ইরানকে তার পবিত্র প্রতিরক্ষায় আরও ঐক্যবদ্ধ ও সংহত করবে।

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আরও বলেছে, সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্যাপক ও ধারাবাহিক হামলার ফলে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রতিপক্ষের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠেছে। যার ফলে খবিস শত্রু তীব্র সেন্সরশিপের মাধ্যমে ক্ষতি, হতাহত ও আহতদের খবর প্রকাশে বাধা দিতে বাধ্য হচ্ছে।

আরবিএস
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক আগ্রাসনের প্রকৃত ব্যয় পেন্টাগনের ঘোষিত হিসাবের প্রায় চার গুণ বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।
কেশম দ্বীপে এই রক্তক্ষয়ী মার্কিন হামলার পর ক্ষোভে ফেটে পড়ে ইরান। এর পাল্টা জবাবে জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত ‘আল-আজরাক’ বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়...
সাময়িক বিরতি কাটিয়ে মধ্যপ্রাচ্যের বারুদ আবার দাউদাউ করে জ্বলে উঠল! মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের ওপর এক ঘণ্টার এক বিধ্বংসী ‘ভারী বিমান হামলা’ শেষ...
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর সামরিক পদক্ষেপের নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে কঠিন...
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাজধানীর কলাবাগানে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই শিপনকে আটক করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর